শুধু নিয়োগ কাণ্ডই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের টাকার পাহাড়ের উৎস ‘আরও কিছু’

আগামী ১ সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জনকে জেরা করবে সিবিআই। অভিযোগ, দুর্নীতি করে চাকরি পাওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল পরিমাণ উদ্ধার হওয়া টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের  নয়, এমনটাই দাবি অর্পিতার। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) দাবি, এই টাকার পাহাড় তাঁর নয়। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় এখন তদন্তে সহযোগিতা করছেন। সূত্রের খবর, অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম লেখা প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি এই নাম দেননি। পার্থের আরও দাবি, আগে থেকেই মুখ্যমন্ত্রীর নাম লেখা ছিল বলে তিনি সই করতে চাননি অ্যারেস্ট মেমোতে। প্রসঙ্গত, আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের আদালতে হাজিরা দেওয়ার দিন। ইতিমধ্যেই তাঁদের নিয়ে আসা হয়েছে আদালতে।

ইডির অনুমান, বিপুল পরিমাণ এই টাকা বহু দিনের জমানো নয়। আর টাকার উৎস শুধুমাত্র চাকরি বিক্রিও না। টাকার উৎস আরও অন্য আছে। সেই সূত্রেই ক’মাস আগে এসেছিল এই টাকা। এই কাণ্ডে জড়িত পার্থ ঘনিষ্ঠ আরও ২-৩ জন। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় আরও সময় চেয়েছেন চিন্তা করার জন্য। গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তাঁকে প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয়। জানা গিয়েছে, তাঁকে জেরা করা হয়েছে ট্রাস্ট এবং মেয়ে- জামাইয়ের সম্পত্তি নিয়ে। তারপর সন্ধ্যায় তিনি তাঁর আইনিজীবীদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জনকে জেরা করবে সিবিআই। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে চাকরি পাওয়ার। উল্লেখ্য, এর আগে তাঁদের হাজিরা দিতে হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের