‘জেলে থাকতে আর ভালো লাগছে না’, হাউ হাউ করে কাঁদছেন পার্থ

প্রাক্তন মন্ত্রী সেলের মধ্যেই কিছুদিন ধরেই হাউ হাউ করে কান্নাকাটি করছেন। জামিনের আর্জি বারবার খারিজ হওয়ায় পার্থবাবু রীতিমতো হতাশ হয়ে পড়ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় তিনিই ছিলেন কলকাতার(Kolkata) বিখ্যাত পুজো(Durga Puja) নাকতলা উদয়ন সংঘের(Naktala Udayan Sangha) প্রধান মুখ তথা পৃষ্টপোষক। এখন তিনিই আছেন প্রেসিডেন্সি জেলে(Presidency Correctional Home)। পুজোর সময় যার দিন কাটতো মিডিয়া আর ভিভিআইপি পরিবৃত হয়ে, এখন তাঁর দিন কাটছে জেলের সেলের অন্দরে। প্রতিবারের মতো এবারও জাঁকজমকসহকারে প্রেসিডেন্সি জেলে দুর্গাপুজো হয়েছে। বন্দিরা সেই পুজোতেও অংশও নিয়েছেন। খালি সেই পুজোয় ছিঁটেফোঁটা অংশগ্রহণ করেননি তিনি। দেখাননি তিনি কোনও উৎসাহও। কার্যত পুজোর দিনগুলিতে নিজেকে সেলবন্দী করেই রেখেছিলেন তিনি। জেলের পুজোমণ্ডপমুখী হননি তিনি একটি দিনের জন্যও। পুজোর চারদিন তিনি ঠায় সেলের বারান্দায় টিভিতে চোখ রেখে কাটিয়েছেন। পর্দাতেই চাক্ষুষ করেছেন বিভিন্ন মণ্ডপের দুর্গা প্রতিমা। টিভিতে দুর্গা ঠাকুরের ছবি দেখতে দেখতে তাঁর দু’চোখ দিয়ে জলের ধারাও নেমে আসে একদিন। আর এখন তো তিনি রীতিমত হাউহাউ করে কাঁদছেন সেলের অন্দরে বসে। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী সেলের মধ্যেই কিছুদিন ধরেই হাউ হাউ করে কান্নাকাটি করছেন। জেলকর্মীরা তাঁর সেলের কাছে গেলেই তাঁদের শুনিয়ে তিনি বলছেন, ‘এই চার দেওয়ালের মধ্যে আর ভালো লাগছে না। জেলে থাকতে আর ভালো লাগছে না।’ এরপরই তিনি কেঁদে ফেলছেন। জেলকর্মীরা তাঁকে মাঝেমধ্যেই  বুঝিয়েসুঝিয়ে শান্ত করছেন। জেল কর্মীদের একাংশের কথায়, ‘তাঁর জামিনের আর্জি বারবার খারিজ হওয়ায় পার্থবাবু রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। ফলে তিনি প্রায়ই কেঁদে ভাসাচ্ছেন।’ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর বর্তমান ঠিকানা যে প্রেসিডেন্সি জেলে সেখানে এই মামলায় আরও একাধিক অভিযুক্ত রয়েছেন। কিন্তু তাঁদের থেকে অনেকটাই দূরে এবং পৃথক সেলে আছেন পার্থ।

জেল সূত্রের খবর, অভিমানে পুজোর ক’দিন তিনি সেলের বাইরেই যাননি। এমনকী, কোনও কারণে সেলের বাইরে পা রাখলেও খুব দ্রুত নিজেকে কোনওভাবে সামলে নিয়ে সোজা ফেরত চলে যান সেলে। চিৎকার চেঁচামেচি পার্থর একেবারেই পছন্দ নয়। অথচ সেলের বাইরে কিছু বন্দির হল্লা লেগেই থাকে। এতে তিনি রীতিমতো বিরক্ত। এনিয়ে পার্থ তাঁর ক্ষোভের কথা বলেছেন কারারক্ষীদের। কিন্তু কে শোনে কার কথা! জেলের একটি সূত্র জানাচ্ছে, পার্থ জেলে আসার গোড়ার দিকে তাঁকে দেখতে মাঝেমধ্যেই কিছু বন্দি উঁকিঝুঁকি মারত। কিন্তু এখন কোনও বন্দিই আর তাঁর সেলমুখী হয় না। পার্থও কার্যত নিসঙ্গতা আর হতাশায় ডুবে যাচ্ছেন। জেলকর্মীদের দাবি, উনি খুব আশায় ছিলেন পুজোর আগে হয়তো জামিন মিলবে। কিন্তু তা না মেলায় এখন কান্নাকাটি শুরু করেছেন।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে