আরও দামি ‘তরল সোনা’, কলকাতায় রেকর্ড মূল্য

পেট্রলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা, ডিজেলের লিটার প্রতি ৩০ পয়সা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। তৈরি করল এক নতুন রেকর্ড। পেট্রলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩০ পয়সা। এই নিয়ে পর পর তিনদিন দাম বাড়ল দুই জ্বালানির। দুই জ্বালানির মূল্যবৃদ্ধিতে চিন্তায় মধ্যবিত্ত। উল্লেখ করার মত বিষয় হল বাণিজ্য নগরী মুম্বইয়ের থেকে ভোপালে পেট্রোলের দাম আরও বেশি। দুই জ্বালানির সব থেকে কম দাম রাঁচিতে।  মুম্বইয়ের পরেই মূল্যবৃদ্ধিতে দ্বিতীয়স্থানে  কলকাতা। 

রাজধানী দিল্লিতে রবিবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০২.৩৯ টাকা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম  ৯০.৭৭ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে রবিবার এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮. ৪৩ টাকা। এক লিটার ডিজেলের দাম ১০৮. ৪৩ টাকা। 

কলকাতায় রবিবার লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩.০৭ টাকা। আর ডিজেলের দাম ৯৩.৮৭ টাকা। অন্যদিকে, দক্ষিণের রাজ্য চেন্নাইতে রবিবার এক লিটার পেট্রোলের দাম ১০০.০১ টাকা। আর ডিজেলের দাম ৯৫. ৩১ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে যাওয়ার জন্য ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে চার মেট্রো শহরে পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। অন্যদিকে, চার মেট্রো শহরে ডিজেলে বিক্রি হচ্ছে ৯০ টাকার ওপরে। 

কোথায় কত দাম দুই জ্বালানির, দেওয়া হল তালিকা

পেট্রোল (লিটার প্রতি দাম/টাকায় ) 

দিল্লি ১০২.৩৯

মুম্বই ১০৮.৪৩

কলকাতা ১০৩.০৭

চেন্নাই ১০০.০১

ভোপাল ১১০. ৮৮

বেঙ্গালুরু ১০৫. ৯৫

পাটনা ১০৫. ২৪

চণ্ডীগড়  ৯৮.৫৬

রাঁচি ৯৭. ১৪

ডিজেল (লিটার প্রতি দাম) 

দিল্লি ৯০. ৭৭

মুম্বই ৯৮.৪৮

কলকাতা ৯৩.৮৭

চেন্নাই ৯৫.৩১

ভোপাল ৯৯. ৭৭

বেঙ্গালুরু ৯৬. ৩৪

পাটনা ৯৭. ১০

চণ্ডীগড়  ৯০.৫০

রাঁচি ৯৫. ৮৩

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত