হরিদেবপুর অটো কাণ্ডে গ্রেফতার ৪, প্রশ্নের মুখে ঋণপ্রদানকারী সংস্থা

দক্ষিণ কলকাতার হরিদেবপুর অটো কাণ্ডে তদন্তে নেমে এবার পুলিশ ৪জনকে গ্রেফতার করল। ঘটনায় নাম জড়ালো দুটি ঋণপ্রদানকারী সংস্থার নামও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাটকীয় মোড় দক্ষিণ কলকাতার(South Kolkata) হরিদেবপুর অটো কাণ্ডে। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গেল শহরের ঋণপ্রদানকারী সংস্থাগুলি। আর সেই সত্যি ঘটনা সামনে এল সিসিটিভি ফুটেজ সামনে চলে আসায়। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর(Haridevpur) থানা এলাকার ৪১ পল্লী ক্লাবের সামনে একটি অটো(Auto) থেকে ১৯টি বোমা, ১টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে এবার পুলিশ(Police) ৪জনকে গ্রেফতার করল। রবিবার ভোর রাতে সেই ৪জনকে গ্রেফতার(Arrest) করে এবং এদিনই তাদের আদালতে তোলা হচ্ছে। সব থেকে বড় ও চাঞ্চল্যকর বিষয় এটাই যে ওই এলাকার দুটি ঋণপ্রদানকারী সংস্থার মধ্যে বিরোধের দরুণ একটি সংস্থা অপর সংস্থার নাম হেয় করতেই এই ঘটনা ঘটায় বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার রাতে যে অটো থেকে বোমা, গুলি পিস্তল উদ্ধার হয় সেই অটোর মালিক শৈলেন ঘোষ। যে জায়গায় অটোটি রাখা ছিল সেই জায়গাটি আবার স্থানীয় মিলনী ক্লাবের মালিকানাধীন। ওই ক্লাবের তরফ থেকে একটি ঋণ আদায়কারী সংস্থাকে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল৷ ওই ঋণপ্রদানকারী সংস্থার দাবি, শৈলেনবাবু তাঁদের কাছ থেকে ঋণ নিয়ে অটো কিনলেও ঋণের কিস্তি শোধ করতে না পারায় দিন ২০ আগে অটোটিকে তাঁর কাছ থেকে একরকম কেড়ে এনে ওই গ্যারাজে এনে রাখা হয়৷ তারপরই সেই অটো থেকে উদ্ধার হয় অস্ত্র৷ যে ঋণপ্রদান কারী সংস্থা শৈলেনবাবুকে ঋণ দিয়েছিল তাঁদের সঙ্গে আবার বিরোধীতা ছিল অপর একটি ঋণপ্রদানকারী সংস্থার। এই দ্বিতীয় সংস্থাটি অটো তুলে আনার বিষয়টিকে হাতিয়ার করতে গোটা ঘটনার ছক কষে। তাঁরাই প্রথমে স্বপন মিত্র ও ভৈরব বসু নামে দুই দুষ্কৃতীকে ভাড়া করে ওই অটোতে বোমা, গুলি, পিস্তল রাখার বিষয়টি জানায়। সেই কাজে স্বপন আর ভৈরবকে সাহায্য করে অজিত দাস ও বাবলু দলুই নামে আরও দুই দুষ্কৃতী।

পুলিশ ঘটনার তদন্তে নেমে ৪১ পল্লী ক্লাব থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আর সেখানেই দেখা যায় গত মঙ্গলবার রাতে অজিতের বাইকে চেপে এসে বাবলু ওই অটোর মধ্যে একটি ব্যাগের ভিতরে ওই বোমা, পিস্তল ও গুলি রেখে চলে যায়। পুলিশ এদিন ভোরে সবার আগে তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে স্বপন ও ভৈরবের। শেষে ৪জনকেই গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে দ্বিতীয় ঋণপ্রদানকারী সংস্থার কয়েকজন আধিকারিককেও এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ এটাও জানতে পেরেছে এই ঘটনার পিছনে এলাকার বেশ কিছু প্রভাবশালীরাও জড়িয়ে রয়েছেন যারা ওই প্রথম ঋণপ্রদানকারী সংস্থার নাম খারাপ করার লক্ষ্যে এই ঘটনার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির