রক্ষকই ভক্ষক! ছিনতাই কাণ্ডে গ্রেফতার ২ পুলিশকর্মী

পুলিশ কর্মীর বিরুদ্ধেই কি না চুরির অভিযোগ। হার ছিনতাই করার অভিযোগে হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই ভক্ষক! চোর ধরার কথা যাদের সেই পুলিশ কর্মীর বিরুদ্ধেই কি না চুরির অভিযোগ উঠল।  হার ছিনতাই করার অভিযোগে হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ। বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা সমীরণ মান্না। দরকারি কাজে হাওড়ায় এসেছিলেন তিনি। মঙ্গলবার বাস থেকে হাওড়া স্টেশনের কাছে নামার পর পুলিশ পরিচয় দিয়ে তাঁর উপর চড়াও হয় তারা। একটি সাদা গাড়িতে ৫৫ বছর বয়সী সমীরণকে তুলে নিয়ে যায় চার জন। এর পর তাঁর কাছে থাকা রুপোর সমস্ত গয়না কেড়ে নেয় অভিযুক্তরা। পৌঢ় সমীরণকে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে গাড়ি থেকে নামিয়ে দেয় ওই চার জন। এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পুলিশের দ্বারস্থ হন সমীরণ। গোটা ঘটনার কথা জানিয়ে বড়বাজার থানায় লিখিত অভিযোগ জানান। যারা তাঁর গহনা চুরি করেছে সেই চার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পর অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের খুঁজে বের করতে সক্ষম হয় বড়বাজার থানার পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার পর চক্ষু চড়কগাছ পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে প্রথমে রুপোর গহনা চুরির ঘটনায় ব্যবহৃত গাড়িটিকে খুঁজে বের করা হয়। গাড়িটি চিহ্নিত করার পর তার চালক ৩৫ বছর বয়সী সঞ্জয় কুমার শাহকে গ্রেফতার করে তদন্তকারীরা। তার পর তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ মেলে। বৃহস্পতিবার ফিরোজ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনার উত্তর নারায়নপুরের বাসিন্দা তিনি। তার কাছ থেকে ৪.৬ কেজি ওজনের রুপোর গহনা উদ্ধার করেন তদন্তকারীরা। এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের নাম যথাক্রমে, সুরজিৎ সরকার, সমীরণ পাত্র  এবং  আব্দুস সালেম শেখ। সুরজিৎ এবং সমীরণ হাওড়া সিটি পুলিশের কনস্টেবল। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে পুলিশ জড়িত থাকার অভিযোগ ওঠায় ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা