যাদবপুরকাণ্ডে আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুরকাণ্ডে নয়া মোড়। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন। বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।  বুধবারই  ছ’জনকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে পুলিশ।

সূত্রের খবর ধৃতদের মধ্যে রয়েছেন তিন প্রাক্তন ছাত্র। ধৃতেরা পলাতক ছিলেন বলে জানা গিয়েছে। এদের জেরা করে নতুন কোন তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার।

সম্প্রতি যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় আগেই এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আগেই জানা গিয়েছিল আরও অনেকে এই ঘটনায় জড়িত থাকতে পারে। যতই তদন্ত এগিয়েছে ততই নতুন নতুন নাম সামনে এসেছে। এবার ধৃতদের থেকে কোন নতুন নাম উঠে আসে কিনা সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের  বাংলা বিভাগের এক ছাত্র। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।ঘটনার নেপথ্যে র‍্যাগিং-এর অভিযোগ ওঠে। মৃতের বাবা লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের