লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন, বেআইনি অস্ত্র-নগদ প্রবেশ ঠেকাতে চলছে নাকা চেকিং

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। তারপর থেকে রাজ্যের বিভিন্নপ্রান্তে চলছে নাকা চেকিং। বহিরাগতরা ঢুকে যাতে কোনওরকম অশান্তি ছড়াতে না পারে, সেদিকে কড়া নজর রয়েছে পুলিশের। প্রশাসনের নির্দেশে জেলা পুলিশ সীমান্ত এলাকায় নাকা চেকিং করছে। ভোটমুখী বঙ্গে বাইরে থেকে অস্ত্র বা টাকা ঢুকিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সেই অশান্তি ঠেকাতে তৎপর পুলিশ প্রশাসন।

সামনে বিধানসভা নির্বাচন। এই সময়ে ভিন রাজ্যের নগদ টাকা ঢুকতে শুরু করেছে বাংলায়। সড়কপথে বা ট্রেনে এই টাকার রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রে খবর, ভোটমুখী বাংলায় অশান্তি ছড়াতেই ভিন রাজ্য থেকে এই টাকা ঢোকানো হচ্ছে। তবে কারা এই কাজ করছে সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মূলত রাজস্থান দিল্লি উত্তর প্রদেশ গুজরাট থেকে এই নগদ টাকা। এসে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

২০২১ এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনেও কলকাতা সহ বিভিন্ন জেলাতে এই টাকা ছড়িয়ে দেওয়া হয়েছিল। মেসেজিং অ্যাপের মাধ্যমে টাকা নেওয়া দেওয়ার বিষয়ে কথাবার্তা চলেছে। মূলত বাংলা বিহার, ঝারখান্ড উড়িষ্যা সীমানা দিয়ে এই টাকা ঢোকানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে রয়েছে অসম সীমানাও। হাওয়ালাকারবারীরা ভোট ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে। তাদের মাধ্যমে হাত বদল হবে, তার চিহ্নিত করার চেষ্টা চলছে। সেই কারণে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। বিভিন্ন জেলা এবং কমিশনারেটের পুলিশকে রাস্তায় নাকা চেকিং এর ওপর জোর দিতে বলা হয়েছে। সেই মতো শুরু হয়েছে নাকা চেকিং। 

 

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড