নবান্ন অভিযানে পুলিশকে ‘কটূক্তি’, বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজিকর ঘটনার একবছরের দিনে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহর কলকাতায়। নবান্ন অভিযানকে ঘিরে শহরে পুলিশের সঙ্গে হাতাহাতি লেগে গিয়েছিল বিক্ষোভকারীদের। ৯ অগস্ট পুলিশকে কটুক্তি করায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করা হয়েছে। আগামী ১৭ অগস্ট তাঁকে নিউ মার্কেট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, নবান্ন অভিযানের দিনে পুলিশকে নিশানা করে কটুক্তি করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। সেই সময় পুরো বিষয়টি নজরে রেখেছিল পুলিশ। তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলেও ওই ঘটনার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করারও অভিযোগ উঠেছে। অশোক দিন্দার পাশাপাশি   বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আরজিকর ঘটনার একবছরের দিনে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেখানে রাজনৈতিক পতাকা ছাড়াই হাজির ছিলেন বিজেপি নেতারাও। এই অভিযানকে ঘিরে পার্কস্ট্রিট উত্তাল হয়ে ওঠে। বিজেপি কর্মী ও বিধায়কদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশ। সেখানেই ধস্তাধস্তি ও লাঠিচার্জ হয়। পুলিশের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া, হুমকি-সহ একাধিক অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক-সহ কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা আগেই জানানো হয়েছিল। সেই মতো অশোক দিন্দা সহ একাধিক বিজেপি কর্মী ও বিধায়কদের তলব করা হয়েছে। এই নবান্ন অভিযানে বেশ কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন।  গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। অশোক দিন্দা হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

বিরিয়ানিতে মেশানো হচ্ছে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?