সকালে নেতা ফিরহাদের বাড়িতে অভিনেতা প্রসেনজিৎ

কালো কাঁচে ঢাকা গাড়িতে করে আবারও বেরিয়ে যান তিনি। ফিরহাদ হাকিমের অবশ্য দাবি, এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে রাজ্যের মন্ত্রী (Minister) তথা কলকাতা পুরনিগমের মেয়রের (Mayor) বাড়িতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা (Actor) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যা নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে কী কারণে ফিরহাদ হাকিমের বাড়িতে এসেছিলেন এই অভিনেতা, তা স্পষ্ট নয়। বেশ কিছুক্ষণ ফিরহাদ হাকিমের বাড়িতে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরেই কালো কাঁচে ঢাকা গাড়িতে করে আবারও বেরিয়ে যান তিনি। ফিরহাদ হাকিমের অবশ্য দাবি, এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই। 

বুধবার নেতা (Leader) ও অভিনেতার সাক্ষাতের পর ফিরহাদ হাকিম বলেন, প্রসেনজিৎ তাঁর দীর্ঘদিনের বন্ধু। তাই দেখা করতে এসেছিলেন। টানা ২ মাস মুম্বাইয়ে ছিলেন প্রসেনজিৎ, ফেরার পর দেখা করতে এসেছিলেন। এমনটাই দাবি করেছেন ফিরহাদ। এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, কম করে তিনি ৪০ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন ও খেয়েছেন। খবর হয়নি। অমিত শাহ একবার গিয়েছিলেন তাই খবর হয়েছিল। উল্লেখ্য, অমিত শাহ আসার আগে সভা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল, ‘ওনাকে যেন মিষ্টি দই খাওয়ানো হয়’। অমিত সফরের পরের দিনেই সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমের পাশে। 

এদিকে, বেশ কিছুদিন ধরেই বেসুরো বিজেপি সাংসদ। বারবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পাট শিল্পে কেন্দ্রের অবস্থান নিয়ে ক্ষুব্ধ বিজেপি সাংসদ অর্জুন সিং। পরিস্থিতি এমনই যে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীযুষ গয়াল ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। কিন্তু তারপরেও ‘দান’- এ বিশ্বাসী নয় জানিয়েছিলেন ‘বিক্ষুব্ধ’ অর্জুন সিং। আর তারপরে তাঁকে দেখা গেল তৃণমূল বিধায়কের সঙ্গে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।

অর্জুন সিংহের ভাটপাড়া এলাকায় প্রাচীণ একটি শিব মন্দির গড়ে তোলা হয়েছে নতুন করে। বুধবার ছিল সেই মন্দিরের উদ্বোধন। উদ্বোধনের আগে প্রথা মাফিক হয় কলসযাত্রা। সেখানেই একসঙ্গে দেখা গেল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। শুধু তাই নয়, এরপর গঙ্গাঘাটে পুজো করতে দেখা গিয়েছে সোমনাথ শ্যাম এবং অর্জুন পুত্র পবন সিংকেও। তবে রাজনৈতিক ফুল নিয়ে যতই গুঞ্জন শুরু হোক, তৃণমূল বিধায়ক ও বিজেপি সাংসদের দাবি এর মধ্যে কোনও রাজনীতি নেই।

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর