২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে অভিষেক

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভবনে ওই বৈঠক হবে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ আয়োজিত হবে ধর্মতলায় আগামী ২১ জুলাই। সেই সমাবেশকে মাথায় রেখে শুক্রবার প্রস্তুতি বৈঠক ডাকলেন জোড়াফুল শিবির নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভবনে ওই বৈঠক হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

শুক্রবার তৃণমূল ভবনে ডাকা ওই বৈঠকে রাজ্যের সমস্ত বিধায়ক, জেলার সভাপতি, যুব সভাপতি ও পদাধিকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী ২১ জুলাই কী ভাবে সমাবেশের আয়োজন হবে, মূলত তার প্রস্তুতিতেই এই বৈঠক। রাজ্য তথা দেশে কোভিড সংক্রমণের কারণে দীর্ঘ ২ বছর ধর্মতলায় শহীদ দিবস পালন করেনি তৃণমূল। দু বছর পর শহিদ সমাবেশ আয়োজিত হতে চলেছে ধর্মতলায়। প্রসঙ্গত এই শহিদ সমাবেশের মঞ্চ থেকেই দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বছর ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো।

কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি এবং অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস মানুষের মনে জায়গা করে নিয়েছে। ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়ায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সে রাজ্যে লড়াইয়ের সুর বেঁধে দিয়ে এসেছেন। বিজেপি ভাইরাস হলে তৃণমুল ভ্যাকসিন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি গেরুয়া শিবিরকে। এই আবহে ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে নেতা কর্মীদের পথ দেখাবে তা বলার অপেক্ষা রাখে না।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি