২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসএসসি দুর্নীতি মামলার রায়দান নিয়ে তোলপাড়  গোটা রাজ্য। সেইসময় উত্তর ২৪ পরগনা প্রাথমিক নিয়োগে সুখবর  দিল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার  বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ২ মাসের মধ্যে ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় ৮৬৭ জনকে চাকরি দিতে হবে। এরফলে বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি মিলবে এবার। 

এদিন আদালতে কাউন্সিল স্বীকার করেছে ২০০৯ সালে উওর ২৪ পরগণায় প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে। এরপরেই হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেন,’ আপনরা কি চান তদন্ত হোক? নাকি বোর্ড চাকরি দেবে?’ কাউন্সিল তখন জানায়, ‘আমরা চাকরি দিতে প্রস্তুত।’ এরফলে টানা ১৫ বছর পর চাকরি পেতে চলেছে ৮৬৭ জন। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশে খুশি চাকরিপ্রার্থীরা। 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল  কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের কথা ঘোষণা করেছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন চাকরিহারারা। তাঁদের কথায়, ‘কিছু অযোগ্যর জন্য হাজার হাজার যোগ্য প্রার্থী কেন চাকরি হারাবেন!’ এই আবহে চাকরিপ্রার্থীদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেলেন? পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই মিলবে ৫ লক্ষ রিটার্ন

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে

শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজরে নবান্ন, পুণ্যার্থীদের জন্য যাত্রাপথেই মিলবে ফুট ম্যাসাজের সুযোগ

দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

শুধু ডিম খেলেই হবে না! শিশুর সুস্থ বৃদ্ধির জন্য দরকার সুষম খাদ্য, মত চিকিৎসকদের

ওজন কমাতে মেথি কতটা কার্যকর? সঠিকভাবে খেলেই মিলতে পারে একাধিক উপকার

টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…