পিপিপি মডেলে একাধিক প্রকল্পে বিপুল বিনিয়োগ কলকাতা বন্দরে

রাজ্যে এবার বন্দরের হাত ধরে এল বিনিয়োগ। শালুকখালি প্রকল্পে ২৫০ কোটি টাকা বিনিয়োগ হল। বন্দরের সঙ্গে হায়দরাবাদের এক সংস্থার এই চুক্তি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এবার বন্দরের হাত ধরে এল বিনিয়োগ। শালুকখালি প্রকল্পে ২৫০ কোটি টাকা বিনিয়োগ হল৷ কলকাতায় আয়োজিত মেরিটাইম কনভেনশনে বন্দরের সঙ্গে হায়দরাবাদের এক সংস্থার এই চুক্তি হয়। হলদিয়ার শালুকখালিতে নির্মাণ করা হবে তেল ও এলপিজি জেটি৷ এই প্রকল্পটি সম্পূর্ণ পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। হলদিয়া বন্দর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হুগলি নদীতে ১৭২ কোটি টাকা ব্যয়ে ওই জেটি তৈরির কাজ শুরু হবে বলে বন্দরের তরফে জানানো হয়েছে। সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সহ বিভিন্ন বিষয়ে জট মুক্ত হয়েছে।

কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান, ইতিমধ্যে হলদিয়ায় (Haldia) অশোধিত তেল আমদানি, স্টোরেজ ও ডেসপ্যাচ টার্মিনাল গড়ে তুলতে ‘ফিজিবিলিটি রিপোর্ট’ জমা দিয়েছে ব্রহ্মপুত্র ক্র‌্যাকার্স অ্যান্ড পলিমার লিমিটেড। তিনি আরও জানান, পিপিপি মডেলে খিদিরপুর ডকে অন্তর্দেশীয় জলপথ পরিবহণেও বিপুল টাকার প্রকল্প শুরু হয়েছে।  খিদিরপুর ডকে অন্তর্দেশীয় জলপথ পরিবহণে ১৮০ কোটি টাকার যৌথ প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি বন্দরের চেয়ারম্যান আরও জানান, নেতাজি সুভাষ ডকের ৪ নং বার্থের কাজও প্রায় শেষের মুখে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ২, ৩ ও আউটার টার্মিনালের কাজ। পিপিপি মডেলে হবে গোটা কাজটাই। এই তিন প্রকল্পে মোট ৭৫০ কোটি টাকা বিনিয়োগ হবে। শুধু তাই নয়, এছাড়াও আগামী সাত-আট বছরের মধ্যে আরও বিপুল টাকার বিনিয়োগ পেতে চলেছে কলকাতা বন্দর বলে জানান তিনি। বিনীত কুমার জানান, কলকাতা বন্দর আগামী সাত-আট বছরের মধ্যে ২৫০০ কোটি টাকার বেসরকারি লগ্নি (Private Investment) পেতে চলছে।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক