মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, বন্ধ বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

সোমবার সকালে দেখা গেল বেশির ভাগ বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এদিন ত্থেকেই ছুটি ঘোষণা করে দিয়েছে আগামী ১ সপ্তাহের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে(Bengal) বয়ে চলেছে তাপপ্রবাহ(Heat Wave)। তার জেরে রীতিমত সমস্যায় পড়েছিল স্কুল পড়ুয়া থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। সেই কথা কানে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। এই গরমের মধ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুরক্ষিত রাখতে গতকালই তিনি রাজ্যের এক প্রথম শ্রেনী সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন জরুরি ভিত্তিতে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এদিন অর্থাৎ সোমবার থেকে সামনের শনিবার পর্যন্ত ছুটি থাকবে। রাজ্যের বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেও(Private Educational Institutes) তিনি অনুরোধ করেছিলেন এই বিষয়টি মেনে নিতে। আশঙ্কা ছিল মুখ্যমন্ত্রীর এই আর্জি বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবে কিনা তা নিয়ে। কিন্তু সোমবার সকালে দেখা গেল বেশির ভাগ বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এদিন ত্থেকেই ছুটি(Holiday) ঘোষণা করে দিয়েছে আগামী ১ সপ্তাহের জন্য।

আরও পড়ুন ঈদের আগে বর্ধিত অ্যাড হক বোনাস পেলেন মুসলিম কর্মচারীরা

মুখ্যমন্ত্রী গতকাল নিজেই আশঙ্কাপ্রকাশ করেছিলেন যে রাজ্যের আর্জি ভিন বোর্ডের স্কুলগুলি এবং বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি মানবে কিনা তা নিয়ে। কেননা তাঁদের মধ্যে রাজ্য বিরোধী মানসিকতা প্রচন্ড কাজ করে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের শিক্ষা দফতর এই ছুটির জন্য যা প্রয়োজনীয় বিজ্ঞপ্তি তা রবিবারই প্রকাশ করে দেবে। দেখা যায় সেই মতন রাজ্যের শিক্ষা দফতর রবি দুপুরেই সেই নোটিস বার করে দেয় যেখানে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকা বাদ দিয়ে রাজ্যের সব জেলার সরকারি ও সরকার পোষিত স্কুলে আগামী শনিবার পর্যন্ত ছুটির কথা ঘোষণা করে দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের এবং উপাচার্যদের এই ছুটি ঘোষণা কার্যকর করতেও বলা হয়। তবে আশঙ্কা ছিল এই ছুটি বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে। কিন্তু এদিন দেখা যাচ্ছে তাঁরাও ছুটি ঘোষণা করেছে। তবে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা হবে বলেই জানা গিয়েছে। আবার কিছু স্কুল সকালে ক্লাস করানোর কথাও ভাবছে।

আরও পড়ুন শিক্ষা দফতরকে না জানিয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, ক্ষুব্ধ রাজ্য

রবি দুপুরে রাজ্যের শিক্ষা দফতর ছুটি সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, সোমবার থেকে এক সপ্তাহ ছুটি থাকবে। তবে তাপপ্রবাহ পরিস্থিতির পরিবর্তন হলে সেই অনুযায়ী পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় অবশ্য এই ছুটি থাকছে না। তবে আগামী দিনে বাড়তি ক্লাস করে এই ছুটির পড়াশোনার শূন্যস্থান পূরণ করার বার্তাও দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে অবশ্য বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য কিছু বলা হয়নি। কিন্তু সোমবার সকালে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আবেদনে সাড়া দিয়েছেন তাঁরা।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?