প্রয়াত অধ্যাপক ও লেখক স্বপন কুমার চক্রবর্তী

উল্লেখ্য, সাহিত্য এবং কলা বিভাগের জ্ঞানচর্চার ক্ষেত্রে স্বপন কুমার চক্রবর্তী একটি উল্লেখযোগ্য নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন বিশিষ্ট লেখক, চিন্তাবিদ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক স্বপন কুমার চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্বনামধন্য এই লেখকের অকাল প্রয়াণে কার্যত স্তব্ধ লেখক মহল।

উল্লেখ্য, স্বপন কুমার চক্রবর্তী কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের বিশিষ্ট অধ্যাপক ছিলেন। এর আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবেও কাজ করেছেন বেশ। পাশাপাশি তিনি ভারতের জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালক এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সচিব ও কিউরেটর হিসাবেও কাজ করেছেন।

পরিবার সূত্রে খবর, শনিবার বিকেল ৪:৫০ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। চলতি বছরেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনামুক্ত হলেও দিনকয়েক আগে হঠাৎই আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে পুনরায় তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার বাইপাসের ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বনামধন্য এই লেখক এবং অধ্যাপক। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে তিনি লেখেন, ‘তাঁর মৃত্যুতে শিক্ষা জগতের অপূরণীয় ক্ষতি হল।’

উল্লেখ্য, সাহিত্য এবং কলা বিভাগের জ্ঞানচর্চার ক্ষেত্রে স্বপন কুমার চক্রবর্তী একটি উল্লেখযোগ্য নাম। প্রথমে যাদবপুর এবং পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি বহু বছর যুক্ত ছিলেন। প্রিয় অধ্যাপকের এমন অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর ছাত্রছাত্রীরা।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি