পুজোয় বিশেষ ট্রেন পূর্ব রেলের, ব্যাগ গোছানোর আগে দেখে নিন সবিস্তার

ইতিমধ্যে পূর্ব রেলের তরফে দুই জোড়া পুজো স্পেশাল ট্রেনের (Puja Special Trains) ঘোষণা করা হয়েছে। পুরো অক্টোবর মাস ধরে এই ট্রেনগুলি চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো এলেই বাঙালির পায়ের তলায় সর্ষে। পুজোর ছুটি কাটাতে দেশের ভিন্ন জায়গায় ঘুরতে যান ভ্রমণপিপাসু বাঙালি। আর সেই কারণে ভিড় সামাল দিতে দুর্গা পুজোর মরসুমে প্রতি বছর ভারতীয় রেলের তরফে স্পেশাল ট্রেন চালানো হয়। প্রতি বছরের মতো এবছরও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে দুই জোড়া পুজো স্পেশাল ট্রেনের (Puja Special Trains) ঘোষণা করা হয়েছে। পুরো অক্টোবর মাস ধরে এই ট্রেনগুলি চলবে।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই জোড়া পুজো স্পেশাল ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন শিয়ালদা-গোরখপুর-শিয়ালদার মধ্যে চলবে। অপর এক জোড়া ট্রেন চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী দুই জোড়া পুজো স্পেশাল ট্রেন কখন ছাড়বে, কোন স্টেশন থেকে কোন ট্রেন ছাড়বে সেই বিষয়ে বিস্তারিত সূচি দেখে নিন—

০৩১৩১/০৩১৩২ শিয়ালদা-গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেন

০৩১৩১ শিয়ালদা-গোরখপুর পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন বিকেল ৫ টায় গোরখপুরে পৌঁছাবে।

০৩১৩২ গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা  ৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতি সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে গোরখপুর থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। পরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

উভয় ট্রেন পূর্ব রেলের আওতাভুক্ত নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।

০৩০৪৩/০৩০৪৪ হাওড়া-রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল ট্রেন

০৩০৪৩ হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ১ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরদিন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে।

০৩০৪৪ রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছাড়বে। পরদিন সকাল ৭ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

এই ট্রেনদুটি পূর্ব রেলের আওতাধীন ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তররঞ্জন, মধপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।

পুজো স্পেশাল এই ট্রেনগুলিতে টিকিট বুকিং শীঘ্রই শুরু হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড