ঝালদা কাণ্ডে নয়া মামলা কলকাতা হাইকোর্টে, দাবি সিবিআই তদন্তের

তপন কান্দু খুনের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। তাঁর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া জেলার ঝালদা(Jhalda) পুরসভায় চার বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu) খুনের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব(Niranjan Baishnab)। কিন্তু গত ৬ এপ্রিল তাঁর রহস্যজনক মৃত্যু হয়। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। ওই ঘটনার জেরে তপনবাবুর স্ত্রী তথা কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু(Purnima Kandu) আগেই সিবিআই(CBI) তদন্তের দাবি জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, তপনবাবুর খুন ও নিরঞ্জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যোগসূত্র রয়েছে। তাই নিরঞ্জনের মৃত্যুও তদন্ত করে দেখুক সিবিআই। এবার সেই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হল মামলা। সেই মামলা দায়ের করেছেন পূর্ণিমা কান্দুই। সেই সঙ্গে বাকি প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন পূর্ণিমা৷ কলকাতা হাইকোর্ট সেই মামলা দায়ের অনুমতিও দিয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদা শহরের কাছেই সুপারি কিলারদের হাতে খুন হন তপন কান্দু। ঘটনার সময় তপনবাবুরব সঙ্গে হাঁটতে বেরিয়ে ছিলেন নিরঞ্জন বৈষ্ণব৷ কার্যত তাঁর চোখের সামনেই দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তপনবাবুকে। সেই হিসাবে নিরঞ্জন বৈষ্ণব ছিলেন এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। অথচ সেই ঘটনার একমাসের মধ্যে মারা যান নিরঞ্জন৷ তাঁর পরিবারের অভিযোগ, তপন কান্দু খুনের ঘটনায় বারবার পুলিশের জেরাতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। নিরঞ্জনের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়৷ তাতে পুলিসের বিরুদ্ধে মানসিক অত্যাচারের কথা উল্লেখ রয়েছে৷ ঘটনার দিন কী ঘটেছিল, নিরঞ্জন তা সচক্ষে দেখেছেন বলে পুলিশ বারবার তাঁকে ডেকে পাঠাচ্ছিল৷ তিনি সুইসাইড নোটে লিখেছেন, বন্ধু খুনের আগে কখনও থানার চৌকাঠ মাড়াননি তিনি৷ তাই, ঘটনার কথা বারবার মনে পড়া ও পুলিশি জেরা সম্মুখীন হওয়া ইত্যাদির কারণেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন৷     

নিরঞ্জন বৈষ্ণবের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বিরোধী দলগুলি এই মৃত্যুর নেপথ্যে তাই পুলিশকেই দায়ী করছেন৷ বিশেষত পরিবারের অভিযোগ, মৃত্যুর পর থেকেই নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল পাওয়া যাচ্ছে না। তাই রহস্য আরও ঘনীভূত হয়েছে। নিরঞ্জনের দেহ উদ্ধারের পর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা জানিয়েছিলেন, স্বামীর মৃত্যুর দিন নিরঞ্জন সঙ্গে ছিলেন৷ গত কয়েকদিনে একাধিকবার বাড়িতেও দেখা করতে আসেন৷ পাশে থাকার আশ্বাস দেন৷ গত ৫ এপ্রিল নিরঞ্জন তপনের বাড়িতে যান৷ তারপরের দিনই ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা স্বাভাবিক নয়৷ ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত বলেই এদিন সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পূর্ণিমা৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। এবার দেখার বিষয় নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনার তদন্তের দায়ভারও আদালত সিবিআইয়ের হাতে তুলে দেয় কিনা।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার