সরকারি হাসপাতালে চিকিৎসা করালেও মিলবে বিল, প্রথম চালু আরজি করে

সরকারি হাসপাতালে চিকিৎসা (Treatment) করানোর পর রোগীর পিছনে কোন খাতে কত খরচ হল তার বিল দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল স্বাস্থ্য দফতরের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালে (Government Hospital) চিকিৎসা (Treatment) করানোর পর রোগীর (Patient) পিছনে কোন খাতে কত খরচ হল তার বিল দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল স্বাস্থ্য দফতরের তরফে। এবার এই ব্যবস্থা চালু হতে চলেছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা বাবদ কত খরচ হয়েছে, তা উল্লেখ থাকবে সেই বিলে। তবে বিল দিলেও সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা দিতে হবে না। বিলের শেষে ‘পেইড বাই গভর্মেন্ট’ লেখা থাকবে। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা প্রথম চালু হতে চলেছে।

উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের প্রসাসনিক প্রধান স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, সরকারি হাসপাতালে রোগীদের যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেই বাবদ সরকারের কত খরচ হচ্ছে, তা রোগীদের পরিজনকেও জানান। সেইমতো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনে এবার সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালু হল। রাজ্যে প্রথম এই ব্যবস্থা চালু হতে চলেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত, আরজি কর মেডিককেল কলেজ হাসপাতালই প্রথম এই প্রস্তাব করেছিল।  জানা গিয়েছে আগামী দশ দিনের মধ্যে এই ব্যবস্থা চালু হবে আরজি করে।

এই ব্যবস্থা চালু করার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। যেখানে সিনিয়র চিকিৎসক ও অ্যাকাউন্টস বিভাগের আধিকারিকরা রয়েছেন। বিষয়টি নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জানান, ‘রোগীরা বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন এবং পেয়ে যাবেন। কিন্তু রোগীরা ঠিক কত টাকার পরিষেবা পাচ্ছেন, সেই বিষয়টাও তাঁদের জানা দরকার। যাতে তাঁরা এই বিনামূল্যে পরিষেবারও একটা ভ্যালু দেন। সেইজন্যই বিল দেওয়ার ব্যবস্থা তাঁরা করছেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সেটা দিন দশেকের মধ্যেই তাঁরা করবেন।’

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য