চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গত ২৪ ঘন্টায় এত মানুষের অভিনন্দন পেয়ে আমি অভিভূত : রচনা

নিজস্ব প্রতিনিধি:সোমবার বিধানসভায় যান রচনা বন্দোপাধ্যায়। দলীয় বিধায়কদের সঙ্গে নির্বাচনী কৌশল ঠিক করতে বৈঠক করলেন রচনা বন্দোপাধ্যায়। এর পাশাপাশি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি প্রার্থী হওয়ার পর গত ২৪ ঘন্টায় যেভাবে সকলের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন তাতে তিনি অভিভূত। তিনি ভেবেছিলেন মানুষ তাকে প্রশ্ন করবে কেন তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন? কিন্তু না সকলেই তাকে সাধুবাদ জানিয়েছেন।

হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ও ভালো থাকুক। ও আমার খুব ভালো বন্ধু। হুগলি লোকসভা কেন্দ্রে মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদির ছত্রছাড়ায় যদি লকেট চট্টোপাধ্যায় থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়ায় রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। ফলে লড়াইটা লকেট বনাম রচনার মধ্যেই হবে। রচনা বন্দ্যোপাধ্যায় এই দিন জানান ,কবে থেকে তিনি প্রচারে নামবেন কিভাবে প্রচার শুরু হবে সবটা নিয়ে তিনি ধনিয়াখালির বিধায়ক(MLA) অসীমা পাত্রের সঙ্গে এদিন বিধানসভায় বৈঠক করেন।

হুগলির তৃণমূলের হুগলি শেওড়াফুলির সভাপতি অরিন্দম গুইন আরোও জানান ,দিদি নাম্বার ওয়ান ওই কেন্দ্রে প্রার্থী হওয়ায় এবং সারা বছর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় তৃণমূল ভোট প্রচারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তৃণমূলের সারা বছর প্রচার থাকে তাই আলাদা করে লোকসভা ভোটে প্রচারের দিনক্ষণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূলের বড় হাতিয়ার বলে জানান হুগলি জেলার তৃণমূলের সভাপতি।  সোমবার বিধানসভায় এসে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় মহিলাদের সঙ্গে খোজ মেজাজে গল্প করতে ,ছবি তুলতে এবং আলাপচারিতা করতে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ