মমতার বাংলায় আর্থিক অনগ্রসরদের জন্য চাকরির সংরক্ষণ চালু

বাংলায় আর্থিকভাবে অনগ্রস শ্রেনীর মানুষের জন্য রাজ্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবাসীর জন্য বড় সুখবর। রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনদের(Economic Backward Class) জন্য এবার চাকরির সংরক্ষণ(Reservation in Government Jobs) চালু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার রাজ্যের আর্থিক অনগ্রসরদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের নীতি চালু করে দিল। শতাংশের পরিমাণ ১০ শতাংশ। রাজ্যের শ্রমদফতর(Labour Deopartment) এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করেছে। ১০০টি পদের মধ্যে কোনগুলি আর্থিক অনগ্রসরদের জন্য সংরক্ষিত থাকবে তা ওই বিজ্ঞপ্তির(Notification) মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য Model 100 Point Rostar of Vacancy সংক্রান্ত বিজ্ঞপ্তিটি রাজ্যের শ্রমদফতর জারি করেছে গত ৭ ফেব্রুয়ারি। এতে বলা হয়েছে, সরকারি দফতর, সরকারি সংস্থা বা কোম্পানি, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই বিজ্ঞপ্তি জারির বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে রাজ্য শ্রমদফতর।

আর্থিক অনগ্রসরদের জন্য কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার সরকারি চাকরি ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণের এই ব্যবস্থা চালু করে। শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। সরকারি চাকরিতে এই সংরক্ষণ ব্যবস্থা চালু করার জন্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর অনেক আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করতে গেলে কোন পদগুলি আর্থিক অনগ্রসরদের জন্য সংরক্ষিত থাকবে তা চিহ্নিত করতে হতো। শ্রমদফতর নতুন রোস্টার তৈরির মাধ্যমে সেটাই করেছে। এতদিন যে রোস্টার কার্যকর ছিল তাতে কোন পদগুলি সাধারণ, এসসি, এসটি এবং ওবিসি-এ এবং বি-দের জন্য রয়েছে তা নির্দিষ্ট করা ছিল। নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ শ্রেণির গরিব ঘরের ছেলেমেয়েদের চাকরি পাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শ্রমদফতর যে Model 100 Point Rostar of Vacancy তৈরি করেছে তাতে ১০০টি পদের মধ্যে ৩, ১৭, ২৫, ৩৪, ৪৪, ৫৫, ৬২, ৭৫, ৮৫ ও ৯৫ নম্বর পদটি আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। এরমধ্যে ৫টি পদ আবার প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে এটাও বলে দেওয়া হয়েছে যে, ওই পদে যোগ্য কাউকে পাওয়া না-গেলে ওই পাঁচটি পদে সাধারণ আর্থিকভাবে পিছিয়ে পড়াদের নিয়োগ করা যাবে। সরকারি সূত্রে বলা হচ্ছে, কোনও নিয়োগে পদের সংখ্যা ১০০’র কম বা বেশি হলেও এই রোস্টারের ভিত্তিতে চাকরি দেওয়া হবে। অর্থাৎ ২০টি পদ থাকলে ৩ এবং ১৭ নম্বরটি আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত থাকবে।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র