রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মামলার শুনানি স্থগিত

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি (ED)। রাউস অ্যাভিনিউয়ে মঙ্গলবার সে মামলার শুনানি হওয়ার কথা ছিল। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সেই আবেদন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার আদালত মামলার শুনানি স্থগিত করে। আগামী ২৬ তারিখে মামলার শুনানি হবে বলে জানায় আদালত।

প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের হয়ে এদিন হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি প্রশ্ন করেন বাংলার মামলায় দিল্লিতে এনে কেন জেরা করতে হবে? ইডির তরফে কপিলের যুক্তিতে আপত্তি জানিয়ে বলা হয়, একই মামলায় সায়গল হোসেনকে দিল্লি এনে জেরা করা হচ্ছে।

সূত্রের খবর, দিল্লি হাইকোর্ট অনুব্রতর দায়ের করা মামলাটি শুক্রবার শুনবে বলে জানিয়ে দেয়। এরপরই রাউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবী লিভ পিটিশন ফাইল করেন। বিচারকের কাছে আবেদন করেন, আগামী সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর যাতে শুনানির দিন নির্ধারণ করা হয়। কিন্তু ইডির পক্ষে আইনজীবী নীতেশ রানা সওয়াল করেন, শুক্রবারই শুনানি হোক। সওয়াল-জবাবের পর রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক জানিয়ে দেন, শুনানি হবে শনিবার। যেহেতু দিল্লি হাইকোর্টে শুক্রবার শুনানি রয়েছে, তার উপর ভিত্তি করেই নিম্নআদালতে বিচার প্রক্রিয়া হবে। মনে করা হচ্ছে, দিল্লি হাইকোর্ট যদি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার বিরুদ্ধে সদর্থক রায় দেয়, তাহলে রাউস অ্যাভিনিউতে দায়ের হওয়া মামলা গুরুত্ব হারাতে পারে।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক