বঙ্গ বিজেপিকে বাংলা ভাষা আর শব্দের পাঠ দিয়ে এল ‘সরস্বতী ভাণ্ডার’

যদি বাংলা দখল নেওয়ার এতই সাধ থাকে তাহলে পদ্মশিবির মানে বিজেপির লোকেরা বাংলা ভাষাটা ভাল করে শিখছেন না কেন! উঠে গেল প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁরা বাংলা(Bengal) দখল করতে চান, বাংলা শাসন করতে চান, এদিকে বাংলার অ আ ক খ তো বটেই ইতিহাস ভূগোলটাও জানেন না। আর তাই কখনও তাঁরা শান্তিনিকেতনকে কবিগুরুর জন্মস্থান বানিয়ে দেন তো কখনও বাংলাকে ভেঙে টুকতো টুকরো করার হুমকি ধমকি দেন। এর পাশাপাশি রয়েছে দলের নেতা-নেত্রীদের ভাষণে হিন্দি(Hindi) শব্দের দাপাদাপি। আবার কোনও নির্বাচন এলেই দেখা যায়, দলের তরফে গ্রাম হোক বা শহরে দেওয়ালে-দেওয়ালে ভুল বানানে ভরা স্লোগান লেখা। সোশ্যাল মিডিয়াতেও বিরোধীদের বিঁধতে গিয়ে বাংলার চেয়ে বেশি হিন্দি শব্দ ব্যবহার করেছেন দলের নেতানেত্রী থেকে কর্মীরা। কেউ আবার ফেসবুকে চার লাইনের রাজনৈতিক পোস্টে গুচ্ছ ভুল বানান লিখে বসে আছেন। আর এখানেই প্রশ্ন উঠছে বার বার যদি বাংলা দখল নেওয়ার এতই সাধ থাকে তাহলে পদ্মশিবির মানে বিজেপির(BJP) লোকেরা বাংলা ভাষাটা ভাল করে শিখছেন না কেন! সেই প্রশ্নের মাঝেই এবার খাস কলকাতায়(Kolkata) বিজেপির পুরাতন রাজ্য দফতরের গিয়ে দলের কর্মীদের হাতে ‘বর্ণপরিচয়’ আর ‘সহজপাঠ’ গুঁজে দিয়ে এল ‘সরস্বতী ভাণ্ডার’(Saraswati Bhandar)।

‘সরস্বতী ভাণ্ডার’র কর্মীরা বিজেপির নেতাকর্মীদের বাংলা ভাষার সঠিক পাঠ দিতে সম্প্রতি মধ্য কলকাতার মুরলীধর সেন লেনে থাকা বঙ্গ বিজেপি পুরাতন রাজ্য কার্যালয়ে হানা দেয়। যদিও সেই সময়ে সেখানে বঙ্গ বিজেপির কোনও হেভিওয়েট নেতানেত্রী ছিলেন না। বিজেপি অফিস চত্বরে ইতিউতি ঘুরে বেড়ানো সাধারণ কর্মীদের মধ্যেই তাঁরা বিলি করেন ‘বর্ণপরিচয়’ আর ‘সহজপাঠ’। পরে এই প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ঝর্ণা ভট্টাচার্য(Jharna Bhattacharya) জানিয়েছেন, বাংলা ভাষায় ‘কার্যকর্তা’, ‘মণ্ডল’, ‘সূচনা’—এই ধরনের শব্দ ব্যবহার করা হয় না। তাই বিজেপির নেতাদের কাছে তাঁদের বিনীত অনুরোধ, বাংলা ভাষার প্রতি ন্যূনতম দরদ দেখালে এবং বানানের প্রতি ভালোবাসা দেখালে সবার মঙ্গল হবে। তিনি এটাও জানিয়েছেন, এই মর্মেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইমেল করে চিঠিও দিয়েছেন। সেখানে তাঁরা সাফ জানিয়েছেন, বিজেপি যেটা করছে সেটা বাংলা ভাষার ক্ষতিই করছে। সরস্বতী ভাণ্ডারের এই উদ্যোগ প্রসঙ্গে তৃণমূলের তরফে শান্তনু সেন জানিয়েছেন, ‘বাংলা ভাষার গরিমা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকমের উদ্যোগ নিয়েছেন। প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে বিজেপি প্রতি মুহূর্তে বাংলা ভাষাকে অপমান করে চলেছে।’

কিন্তু সরস্বতী ভাণ্ডারের এই উদ্যোগ কী বিজেপির অন্দরে কোনও পরিবর্তন আনবে। সম্ভবত নয়। কেননা দলতা দাঁড়িয়েই আছে হিন্দি বলয়ের ওপর ভর দিয়ে। একই সঙ্গে তাঁরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, গোটা দেশে সব আঞ্চলিক ভাষাকে মুছে দিয়ে গায়ের জোরে হিন্দি চাপিয়ে দিতে। দক্ষিণ ভারতে তাঁরা এই নিয়ে সফল না হলেও, বাংলাতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল-কলেজ, অফিসে অফিসে হিন্দি ভাষা চাপিয়ে দিতে। কিছু ক্ষেত্রে বিশেষ করে রেল থেকে কেন্দ্রের মন্ত্রকগুলির নানা অফিসে তাঁরা হিন্দি ভাষা বাধ্যতামূলক করে তুলেছে। কেন্দ্রের অধীনে থাকা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতেও বাংলার জায়গায় হিন্দি চাপিয়ে দিচ্ছে। তবে রাজ্য সরকারের কড়া নজরদারি জন্য এ রাজ্যে অন্য কোথাও জোর করে হিন্দি চাপিয়ে দিতে পারেনি। একই সঙ্গে  এরাজ্যের বিজেপির নেতানেত্রীরাও এখন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সুনজরে থাকার জন্য হিন্দিতে ভাষণ দেওয়ার চেষ্টা করছেন। যদিও তাতে লাভ কিছু হবে কিনা তা জোর গলায় কেউই বলতে পারছেন না।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?