প্রেসিডেন্সির মূল গেটের বাইরে এল সরস্বতী প্রতিমা, আড়ম্বরেই হবে পুজো

সবুজ শিবিরের শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিশ্চয়ই পুজো হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সির (PRESIDENCY UNIVERSITY) মূল ফটকের বাইরে এল সরস্বতী (SARASWATI) প্রতিমা। আগামিকাল পুজো। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের দাবি, পুজো হবে ভক্তি ও আড়ম্বর সহকারেই। ফুটপাতের ওপরে মণ্ডপ। সেখানেই পূজিতা হবেন দেবী।

সবুজ শিবিরের শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে বাইরেই পুজোর আয়োজন করা হয়েছে। পরে কখনও বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিশ্চয়ই পুজো হবে। টিএমসিপি’র থিম, ‘দেশ সেক্যুলার, প্রেসিডেন্সি সেক্যুলার’। আর পুজো করবেন অব্রাহ্মণ। শুধু অব্রাহ্মণেই জোর দেয়নি তৃণমূল ছাত্র পরিষদ। জানা গিয়েছে, পৌরহিত্য করবেন এক মহিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রী রাজন্যা হালদার। আর পুজোর জন্য প্রতিমা দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

ছোট্ট মণ্ডপে আঁকা রয়েছে জাতীয় পতাকার ছবি। আগামিকাল সাধারণতন্ত্র দিবস। সবুজ শিবিরের পড়ুয়া সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকাও উত্তোলন করা হবে। প্রাক্তনীদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হচ্ছে এসএফআই এবং আইসি পড়ুয়া সংগঠনের সদস্যদেরকেও। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে পুজোর বিরোধিতা করেছিল শিক্ষার্থীদের এই সংগঠন। পুজোয় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী তাপস রায়, বিধায়ক মদন মিত্র প্রমুখ। আমন্ত্রিত থাকবেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিরা। 

সবুজ শিবিরের পড়ুয়া সংগঠন জানাচ্ছে, পুজোয় বার্তা থাকবে, ধর্মনিরপেক্ষতা এবং সর্বধর্ম সমন্বয়ের। পুজো হবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে। প্রতিমা ডাকের সাজের। দেবী মূর্তির পেছনে থাকবে জাতীয় পতাকা। বার্তা, জাতীয়তাবাদের। উল্লেখ্য, এবারে সরস্বতী পুজোর তিথি পড়েছে ২৬ জানুয়ারি। এই দিনেই সাধারণতন্ত্র দিবস। তাই পুজো হবে জাতীয়তাবাদ, সেক্যুলার  ভাবনাতেই। 

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের