বুধবার ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সায়নী ঘোষ

ইতিমধ্যে ইডিকে মেল করে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন সায়নী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে বুধবার হাজিরা দিচ্ছেন না তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। ইতিমধ্যে ইডিকে মেল করে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন সায়নী।

ইডি সূত্রের খবর, মেলে সায়নী ঘোষ জানিয়েছেন বুধবার তিনি ইডির দফতরে হাজিরা দিতে পারছেন না। তবে ১১ জুলাইয়ের পর যে কোনও দিন ডাকলে তিনি যাবেন। এদিন সায়নীর গলফ গ্রিনের ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী জানান, সায়নী এদিন ভোরেই বেরিয়ে গিয়েছেন গাড়ি নিয়ে। বাড়িতে তাঁর বাবা-মা রয়েছেন। মা অসুস্থ।

উল্লেখ্য গত মঙ্গলবার সায়নীকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।  এরপর শনি, রবি এবং সোমবার তৃণমূলের প্রচারকারীদের যে নামের তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে নাম ছিল না সায়নীর। মঙ্গলবার তৃণমূলের হয়ে প্রচারের জন্য যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে নাম ছিল সায়নীর। কিন্তু বুধবার তিনি হাজিরা দেবেন না বলে জানিয়ে দিলেন তৃণমূলের যুবনেত্রী। ইডি সূত্রের দাবি, বেশ কিছু নথিপত্র সংক্রান্ত বিষয়ে জানার জন্য সায়নীকে তলব করা হয়েছে। তাঁকে অভিযুক্ত হিসাবে তলব করা হয়নি।

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?