৭ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় শিক্ষালয়’, জানালেন শিক্ষামন্ত্রী

৭ ফেব্রুয়ারি থেকে 'পাড়ায় শিক্ষালয়'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় শিক্ষালয়’। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনা অতিমারীতে বন্ধ স্কুলের দরজা। তাই পাড়ায় পাড়ায় কম পরিসরে পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই পথে হেঁটেই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় শিক্ষালয়’ চালুরত কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘মোট ১২ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় গিয়ে তারাই ক্লাস নেবেন।’ করোনার সংক্রমণের জন্যই দু’বছর বন্ধ স্কুলের দরজা।

মাঝে ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুললেও ওমিক্রনের কাঁটায় ফের বন্ধ হয় পঠনপাঠন। যাতে শিক্ষা থেকে ক্রমশ দূর হয়ে যাচ্ছেন শিশুরা। তাই খোলা জায়গায় নিজের এলাকাতে শিক্ষালয় খুলে সরকারি ভাবে ক্লাস করানোর পদ্ধতিকেই হাতিয়ার করেছে শিক্ষা দফতর। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘স্কুল খোলার বিষয়ে আমরা আগ্রহী। কিন্তু করোনার সংক্রমণ বাড়লে কী করা যাবে। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন। খুব শীঘ্রই তিনি স্কুল খোলার বিষয়ে দিন জানাবেন। স্বাস্থ্য বিধি মেনে স্কুল খোলা হবে। আমরাও চাই স্কুল খুলতে। ধাপে ধাপে প্রত্যেক শ্রেণীর স্কুল খোলার বিষয়ে আগ্রহী ছিলাম কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ রাখতে হল।’

সূত্র মারফত জানা গিয়েছে, শিক্ষা দফতরের তরফে এই নতুন প্রজেক্ট ‘পাড়ায় শিক্ষালয়’ চালু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। জানা যাচ্ছে, প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। এই মুহূর্তে শুধুমাত্র প্রাথমিক স্তরে ভাবনা রাজ্য সরকারের। করোনা আবহে যেহেতু প্রায় ২ বছর স্কুল বন্ধ, তাই ছোটদের বিকল্প ক্লাসের ভাবনা বলেই শিক্ষা দফতরের। প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের পঠনপাঠনের রাস্তা খুলতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। মূলত, ৪ থেকে ৯ বছর বয়সী পড়ুয়াদের শিক্ষাদানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

খেলার ছলে তুতো ভাইকে গুলি করে খুন, গ্রেফতার যুবক, চাঞ্চল্য বসিরহাটে

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন