জি ডি বিড়লা স্কুল খুলল, কিন্তু সমস্যা রয়েই গেল

এদিন সকালেই জি ডি বিড়লা গ্রুপের স্কুল গুলি খুলে গেলেও যে পড়ুয়ার বেতন বকেয়া রয়েছে তাঁদের ক্লাস করতে দেওয়া হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি ডি বিড়লা স্কুল গ্রুপকে ঘিরে জটিলতা কিছুতেই কমছে না। উল্টে এবার জি ডি বিড়লা গ্রুপের(G D Birla Group) বিরুদ্ধে উঠে গিয়েছে আদালত অবমাননার অভিযোগ। সেই অভিযোগ জানিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা ঠুকতে চলেছে অভিভাবকদের(Parents) একাংশ। কেননা কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের(Students) ক্লাস করা আটকানো যাবে না। নতুন ক্লাসে ওঠার ক্ষেত্রেও ফি(Fees) কোনও বাধা হবে না। কিন্তু গত শনিবার জি ডি বিড়লা গ্রুপের তরফে তাঁদের স্কুলগুলিতে নোটিস দিয়ে জানানো হয় সোমবার থেকে তাঁদের স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে যে সব পড়ুয়ার বেতন বকেয়া নেই কেবল তাঁরাই ক্লাস করতে পারবে। সেই নোটিস মতো এদিন সকালেই জি ডি বিড়লা গ্রুপের স্কুল গুলি খুলে গেলেও যে পড়ুয়ার বেতন বকেয়া রয়েছে তাঁদের ক্লাস করতে দেওয়া হচ্ছে না। আর তার জেরেই ওই সব পড়ুয়ার অভিভাবকেরা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এদিনই।   

এই বিষয়ে আদালতমুখী অভিভাবকদের তরফে দেবাশিস বসু জানিয়েছেন, ‘এর আগে আদালতের নির্দেশে ৪ তারিখ যখন স্কুল খুলেছিল, তখন দেখা গেল মিডিয়ার সামনে সবাইকে স্কুলে ঢুকিয়ে নিল। কিন্তু ক্লাসে ঢুকতে দেয়নি। গ্যারেজে বসিয়ে রেখে দিয়েছিল। এখন আদালত কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে, ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়াকে ক্লাস করা থেকে বঞ্চিত করা যাবে না। সব পড়ুয়াকে নতুন ক্লাসে উত্তীর্ণ করতে হবে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে। আটকে রাখা যাবে না মার্কশিট। কিন্তু এনারা তো কিছুই মানছেন না। ডিভিশন বেঞ্চের নির্দেশও না মেনে যে সব পড়ুয়ার বেতন বাকি আছে তাঁদের বাদ দিয়েই এদিন থেকে স্কুল চালু করে দিয়েছে। এটা পুরোপুরি আদালত অবমাননার ঘটনা। তাই আমরা আদালতকে সব কিছু জানিয়েছে। দেখি কী হয়। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাব। পাশাপাশি গোটা ঘটনা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জানিয়েছে। সমস্যার সমাধানে তাঁদের হস্তক্ষেপের আর্জি জানিয়েছি।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ