এই মুহূর্তে

চলতি মাসেই ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’-র দ্বিতীয় কিস্তির টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  আবাস যোজনার টাকা বন্ধ থাকলে কি হবে, রয়েছে বাংলার বাড়ি। চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন ১২ লক্ষ উপভোক্তারা। তবে এই টাকা দুই ভাগে উপভোক্তারা পাবেন। অর্থদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে টাকা। সেই টাকা নবান্ন ছাড়তে চলেছে। আরও ৪ লক্ষ উপভোক্তার টাকাও দেওয়া হবে।

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে যে ৮ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, তাদের  বাড়ির লিনটন পর্যন্ত কাজ হয়েছে। তাই দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়ার শুরুতেই এঁদের আগে টাকা দেওয়া হচ্ছে। বাকি ৪ লক্ষ উপভোক্তাদেরও কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দফতর। মে মাসের মধ্যেই সকলের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আশাপ্রকাশ করা হচ্ছে।

মোদি সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করার কথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের। মোট ২৮ লক্ষ উপভোক্তার মধ্যে গত বছরের মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য।

রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে, লিনটন তৈরি করলে তারপরেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। জানা গিয়েছে, রাজ্যের নিয়ম মেনে প্রায় ৮ লক্ষ উপভোক্তা লিনটন পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন। কিন্তু ২০ হাজার উপভোক্তা বাড়ি তৈরির কাজই শুরু করতে পারেনি। কারও আবার লিনটন পর্যন্ত কাজ হয়নি।

অর্থদফতর সূত্রে জানা গিয়েছে,  প্রাথমিক পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা খরচ হচ্ছে। এই অর্থ বরাদ্দ নিয়ে পঞ্চায়েত দফতরের সঙ্গে নবান্নের শীর্ষকর্তারা বৈঠক করেছেন। খুব তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। মুর্শিদাবাদেও অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে। তাঁদেরও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে প্রত্যেক ঘরে অম্রুতের জল, অভিষেকের উদ্যোগে শুরু ১৭৮ কোটির প্রকল্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte