মেট্রোর চাকা গড়াতেই হাওড়ায় বেশ কিছু বাসরুটের পরিবর্তনের সম্ভাবনা

হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা চালু হতেই মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়ার বেশ কিছু বাসের রুট পরিবর্তন করতে চাইছেন বাসের মালিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসে চেপে হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে হাওড়া স্টেশন, ডালহৌসি হয়ে ধর্মতলা পৌঁছাতে সময় লাগতো খুব কম করেও ৪০ মিনিট। কিন্তু এখন সেটাই লাগছে মাত্র ১০ মিনিট। সৌজন্যে East West Metro। ইতিমধ্যেই এই মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবা মিলছে। মনে করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে বা সামনের বছরের শুরুর দিকে হাওড়া ময়দান থেকে এক মেট্রো চড়েই চলে যাওয়া যাবে ধর্মতলা ছাড়িয়ে শিয়ালদা, সল্টলেক এবং সেক্টর ফাইভে। কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হয়ে যাওয়ায় বেশ কিছু রুটের বাসে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। পাল্লা দিয়ে কমেছে আয়ও। এই অবস্থায় মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়ার বেশ কিছু বাসের রুট পরিবর্তন(Changes of Bus Routes) করতে চাইছেন বাসের মালিকেরা। এমনকি তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, বাসের রুট পরিবর্তনে প্রশাসন সায় না দিলে তাঁরা বাস বসিয়ে দেবেন। কেননা লোকসানে তাঁরা বাস চালাতে চান না।

কোন কোন রুটের বাস-মিনিবাসে যাত্রী কমেছে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হওয়ার পর থেকে? তথ্য বলছে, হাওড়া ময়দান থেকে শিয়ালদা, হাওড়া ময়দান থেকে পার্কস্ট্রিট, রামরাজাতলা থেকে ধর্মতলা, কদমতলা থেকে ধর্মতলা, হাওড়া ময়দান থেকে বেহালা, শিবপুর ট্রামডিপো থেকে ধর্মতলা রুটের বাস ও মিনিবাসে যাত্রী কমেছে। এই অবস্থায় এই রুটের বাস-মিনিবাসের মালিকদের দাবি, রুট পরিবর্তন করা হোক, কিংবা রুট বর্শিত করা হোক। যদিও এই দাবি জানালেও যে তা প্রশাসন মেনে নেবে চট করে এমনটাও নয়। আবার এটাও ঠিক যে, এই রুটের বাস-মিনিবাসের মালিকদের এখন লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার।

কেননা মেট্রো পরিষেবা বেশি দূরত্বের ক্ষেত্রে বাস ভাড়ার তুলনায় খরচ সাপেক্ষ হলেও তা মানুষের সময় বাঁচিয়ে দেয় অনেকটাই। দেড় ঘন্টা- দুই ঘন্টার রাস্তা মেট্রো ৩০ মিনিটেই পার করে দেয়। তাই আগামী দিনে হাওড়া ময়দান থেকে যে মেট্রোর যাত্রী আরও বাড়বে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তাই বাস-মিনিবাস চালু বজায় রাখতে এখন নতুন করে ভাবতে হচ্ছে বাস-মিনিবাসের মালিকদের(Private Bus Minibus Owners)। ভাবতে হচ্ছে, যেখানে মেট্রো পৌঁছাতে পারছে না, সেখানে যাত্রীদের পৌঁছে দেওয়ার রাস্তা। আর সেই সুবাদেই হাওড়া ময়দান থেকে যে সব বাস-মিনিবাস মেট্রো চালুর পরে রুজির দিক থেকে ধাক্কা খেয়েছে তাঁরা এখন চাইছে, রুবি, পার্ক সার্কাস, যাদবপুর, ব্যারাকপুর, বিমানবন্দর, লেকটাউন প্রভৃতি রুটে বাস চালাতে। কেননা এইসব জায়গায় এখনও সরাসরি মেট্রো পৌঁছায়নি বা মেট্রো রুটে পড়েনি।

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের