স্কুলবাস বিভ্রাটে নিখোঁজ অসংখ্য স্কুলপড়ুয়া, বিক্ষোভ সল্টলেকে

স্কুলের ৩টি বাস আর তাতে থাকা সব পড়ুয়ারা নিখোঁজ। বন্ধ রয়েছে বাস চালক থেকে কর্মী মায় পড়ুয়াদের সঙ্গে থাকা মোবাইল। ঘটনা সল্টলেক শিক্ষা নিকেতনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকাল পুরোটাই কেটেছে ঘরে বসে অনলাইনে ক্লাস করে। সদ্য সদ্য শুক্রবারই খুলেছিল স্কুল। আর তাতেই হাজির হয়েছিল পড়ুয়ারা(Students)। কিন্তু বেলা ১২টার সময় স্কুল ছুটি হয়ে গেলেও দুপুর ৩টে পর্যন্ত তাঁদের কোনও সন্ধানই নেই। স্কুলের ৩টি বাস আর তাতে থাকা সব পড়ুয়ারা নিখোঁজ। বন্ধ রয়েছে বাস চালক থেকে কর্মী মায় পড়ুয়াদের সঙ্গে থাকা মোবাইল। কেউ কোনও ভাবেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সল্টলেকের(Saltlake) মহিষবাথান(Mahishbathan) এলাকায় থাকা শিক্ষা নিকেতন(Sikhsha Niketan) স্কুলের পড়ুয়াদের সঙ্গে। ইতিমধ্যেই সেই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন অভিভাবকেরা(Parents)। যদিও গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে নেমে পড়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

তবে দুপুর সাড়ে ৩টের পরে স্কুল কর্তৃপক্ষের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয় বাস বিভ্রাটের জেরে এই ঘটনা ঘটেছে। তবে সব পড়ুয়াই নিরাপদ রয়েছে। প্রত্যেকে বাড়িও পৌঁছে গিয়েছে। পড়ুয়াদের অনেকেই ছোট। তাঁরা এদিন প্রথম স্কুলে এসেছে। স্কুল ছুটির পরে তাঁরা স্কুলের যে বাসে ওঠার কথা সেই বাসে না উঠে অন্য বাসে ওঠে। সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের পড়ুয়াদের পিক আপ ও ড্রপের জন্য ৩টি বাস রয়েছে। সেগুলি ৩টি রুটে চলাচল করে। এদিন সেই বাসগুলিতে পড়ুয়াদের ওঠার ক্ষেত্রে বিভ্রাট ঘটে। যে রুটের বাসে তাঁদের ওঠার কথা সেই রুটের বাসে না উঠে তাঁরা অন্য রুটের বাসে গিয়ে ওঠে। আর তার জেরেই নির্দিষ্ট সময়ে বাড়ি পৌঁছাতে না পারায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ছেলেমেয়েরা কোথায় তা ভেবেই তাঁরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও পরে জানা যায় বাসগুলিকে ঘুরিয়ে পড়ুয়াদের নামানোর ব্যবস্থা করে দেয় স্কুল কর্তৃপক্ষ। তবে বাসের চালকেরা কেন ফোন তুলছিলেন না তার কোনও সদুত্তর স্কুল কর্তৃপক্ষের তরফেও মেলেনি। 

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর