আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুকুল-শুভেন্দু লড়াইয়ে এবার আসরে শুভ্রাংশু

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি পোড়খাওয়া রাজনীতিবিদ মুকুল রায়কে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বাবার হয়ে সুর চড়ালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বৃহস্পতিবার এক সংবাদ্ মাধ্যমে শুভ্রাংশু রাজ্যের বিরোধী দলনেতাকে পালটা কটাক্ষ করেন।

পদ্মশিবিরের নেতারা কটাক্ষ করে বলেন, মুকুল রায় আদতে অসুস্থ নন। তিনি অসুস্থতার অভিনয় করছেন। এই আক্রমণের পালটা জবাব দিয়ে শুভ্রাংশু ওই সংবাদ মাধ্যমে বলেন বলেন, “শুভেন্দুদা সিনিয়র লিডার, বিচক্ষণ রাজনীতিবিদ, মনে হয় শিক্ষিতও। একজন অসুস্থ কিনা তা বলতে পারেন কেবলমাত্র চিকিৎসকরা। কোনও রাজনীতিবিদ রাজনীতি সম্পর্কে বলতে পারেন। আইনজীবীরা আইন সম্পর্কে বলতে পারেন।” একইসঙ্গে তিনি বঙ্গ রাজনীতির এই পোড়খাওয়া রাজনীতিবিদের স্বাস্থ্য সম্পর্কে বলেন  “বাবার শরীরিক অবস্থার আগের থেকে অবনতি হয়নি। তবে উন্নতিও হয়নি।” শুভ্রাংশ জানান মুকুলের মাথায় ক্লট তৈরি হয়েছে সুগারের জন্য। আর এই ক্লটের জন্যই সমস্যা হচ্ছে। বয়সের কারণে অপারেশনের ঝুঁকি নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

মঙ্গলবার ঈদের দিন তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করছেন মুকুল রায়। এমন ছবি টুইটারে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। (যদিও ছবির সত্যতা এই মুহূর্তে যাচাই করেনি)। সঙ্গে তিনি লেখেন ”আম্রকুঞ্জে ফাগুন মাসে, গাছে গাছে মুকুল আসে,সব মুকুল-ই কি ফল ধরায়? হওয়ার অল্প দোলায় ঝরে যায়। বইতে বইতে এ-কূল,ও-কূল,অন্য কাননে গিয়ে পড়ে মুকুল।” শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরও লেখেন, ”পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে “বিধানসভায়” কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়।” শুভেন্দুর এমন আক্রমণে এবার পাল্টা মুখ খুললেন মুকুলপুত্র।

উল্লেখ্য, মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপি নেতাদের অভিযোগ, তিনি বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর কিছু দিনের মধ্যেই তৃণমূলে যোগদান করেন। গত ১১ জুন ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে জোড়াফুল শিবিরে যাওয়ার পর থেকে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় গেরুয়া শিবির। এমনকি বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ