ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সংগীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যৌন নিগ্রহের জেরে এবার গ্রেফতার হলেন  বিশিষ্ট সংগীতশিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী (Acharya Sanjay Chakraborty)। অভিযোগ উঠেছে তিনি এক নাবালিকা ছাত্রীকে হেনস্থা করেছেন । রবিবার চারু মার্কেট থানার পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে  ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

যৌন অভিযোগে সঞ্জয়কে আলিপুর আদালতে হাজির করানো হয়। সেখানেই বিচারপতি নির্দেশ দেয়  আগামী সোমবার পর্যন্ত তাঁকে  থাকতে হবে  পুলিশি হেফাজতে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, গত ২৯ অগস্ট  নির্যাতিতার বাবা- মা বেলঘরিয়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ দায়ের করেন। এরপরেই  সেই অভিযোগ ঘটনাস্থল যে থানার আওতাধীন সেখানে এই ঘটনার খবর পাঠান হয়। তাতেই রবিবার চারু মার্কেট থানার পুলিশের হাতে গ্রেফতার হন বিশিষ্ট সংগীতশিল্পী। বলা বাহুল্য, অভিযুক্ত সঞ্জয় হলেন সম্পর্কে  পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। 

উল্লেখ্য, সঞ্জয় একটি সঙ্গীত শিক্ষামূলক প্রতিষ্ঠান চালান। সেখানেই ঘটে এই ধর্ষণ কাণ্ড। স্বাভাবিকভাবে  এই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নাবালিকা। পরিবার সূত্রে খবর, একাধিকবার মেয়েটির সঙ্গে এমন করার চেষ্টা করেন সঞ্জয়। তাই সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকা পরিবার। ইতিমধ্যেই যৌন নিগ্রহের অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন তথা পসকো  মামলা রুজু হয়েছে।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের