লাহুল-স্পিতি ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ বাঙালি, আতঙ্কের রাত কাটাচ্ছে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেকিং করতে পছন্দ করেন না এমন মানুষ বিরল। যাদের শরীরে একটু জোর আর মনে অসীম সাহস রয়েছে তারাই ট্রেকিংয়ে যেতে চান। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার আনন্দ সঙ্গে আর কিছুর তুলনা হয় না। কিন্তু ট্রেকিং যে কতখানি ভয়াবহ হতে পারে তার প্রমাণ বারবার মিলেছে। তারপরেও প্রকৃতিকে নতুন করে খুঁজে পেতে বহু মানুষ চলে যান ট্রেকিংয়ে। চলতি বছর বর্ষায় হিমাচল প্রদেশ। জম্মু-কাশ্মীর ও উত্তরাখান্ডের অবস্থা অত্যন্ত সঙ্গীন। প্রায়ই শোনা যাচ্ছে এই রাজ্যগুলিতে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। প্রচুর মানুষের মৃত্যু হয়ে এবছর এই তিন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ হলেন কলকাতার একটি অভিযাত্রীদের দল। কলকাতার দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের ৬ জনের একটি দল গিয়েছিল হিমাচল প্রদেশে অভিযানে। শনিবার কলকাতার এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ সদস্যের কারও খোঁজ মিলছে না। গত ১৭ অগস্ট থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর থেকেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের।

জানা গিয়েছে, এই দলটিতে রয়েছেন ১৩ জন সদস্য। তাদের মধ্যে ৬ জন বাঙালি, ৭ জন পোর্টার। দলটির নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অভিযাত্রী এম নবী তরফদার। দলের অন্যান্য যে বাঙালি সদস্যরা রয়েছেন তারা হলেন অরুনাভ নস্কর, গৌতম বর্ধন, নিলুফা, ত্রিদিব সরকার এবং শুভদীপ মুখোপাধ্যায়।

‘দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন’ সূত্রে খবর গত ১৭ই অগস্ট লাহুল স্মিতি জেলার বাতানে শেষবার যোগাযোগ করা গিয়েছিল এই দলটির সঙ্গে। তারপর তাঁরা বেশ ক্যাম্পের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু সেই ক্যাম্প এখন নেটওয়ার্কের বাইরে।

সংস্থার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে আগের নির্ধারিত সূচি অনুযায়ী চললে ২৫ থেকে ২৬ অগস্টের মধ্যে তাদের নেটওয়ার্ক কভারেজ এরিয়ার মধ্যেই ফিরে আসার কথা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। কোনও রকম খবর পাওয়া যায়নি দলটির পক্ষ থেকে। এদিকে হিমাচল প্রদেশে যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে ফলে সেখানকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

কলকাতায় বসে পাল্লা দিয়ে চিন্তা বাড়ছে তাদের পরিবার ও সংস্থার কর্মীদের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে লাহুল, স্পিতির পুলিশ সুপার এবং কেলংয়ের এসডিপিওর সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করা হচ্ছে। তাদের ধারণা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপ ছাড়া সদস্যদের কোনওভাবেই উদ্ধার করা যাবে না। এই মুহূর্তে নিকট সদস্যদের পরিবার অত্যন্ত আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে। সঙ্গে চলছে একটাই প্রার্থনা, যাতে সুস্থ দেহে মানুষগুলো ঘরে ফিরে আসেন। প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে কলকাতা থেকে যাওয়া দলটির উদ্ধারকার্য দ্রুত শুরু হয়।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ