ডান কাঁধে অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচার করা হয়েছে। ওই অস্ত্রোপচার শেষে এসএসকেএম থেকে কালীঘাটের বাড়িতে ফিরেছেন তিনি। অস্ত্রোপচার শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগে উত্তরবঙ্গ সফরের সময়েই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া হেলিকপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে সেপ্টেম্বরে স্পেন সফরে গিয়ে ফের চোট লাগা জায়গায় আঘাত পান তিনি। স্পেন সফর শেষে ফিরেই এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য ছুটে গিয়েছিলেন তিনি। পায়ের অবস্থা পরীক্ষা করে মুখ্যমন্ত্রীকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকি‍ৎসকরা। সেই পরামর্শ মেনে দীর্ঘদিন কালীঘাটের বাড়িতে বিশ্রাম নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পায়ের চোটের কারণে দুর্গাপুজো উদ্বোধনে সশরীরে কোনও পুজোমণ্ডপে হাজির হতে পারেননি তিনি। রেড রোডে দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত কার্নিভ্যালে হাজির ছিলেন। তার পরে জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়েই পায়ের চোটের কথা উল্লেখ করেছিলেন।

এদিন দুপুরে রুটিন চেক আপের জন্য এসএসকেএমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল চত্বরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রুটিন চেক আপের জন্যই এসেছি। দিনে কুড়ি হাজার স্টেপ করে হাঁটি। ফিট আছি।  ব্যস্ততায় চেকআপ করার সময় পাইনা। তাই পায়ের চেকআপ করতে এসেছি। এক্সরে ইত্যাদি হবে। উৎসবের সময় এইসব খবর দেখিয়ে আর বিভ্রান্ত করো না। সবাই ভালো থেকো।  নতুন বছরের শুভেচ্ছা।’

তবে দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকায় উদ্বেগ ছড়াতে থাকে। শেষ পর্যন্ত সন্ধে সোয়া সাতটা নাগাদ এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘রুটিন চেক আপের সময় ডান কাঁধে ব্যথার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এক্স রে করে চিকি‍ৎসকরা ছোট্ট অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। উডবার্ন ওয়ার্ডের  অপারেশন থিয়েটারে তাঁর অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।’ সন্ধে সাতটা ৫০ নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা করেন মুখ্যমন্ত্রী।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী