আমার নাম ব্যবহার করেই ভোটে লড়ছে, রত্নাকে কটাক্ষ শোভনের

তৃণমূলের একনিষ্ঠ কর্মী ও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতর সামলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের একনিষ্ঠ কর্মী ও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতর সামলেছেন। কলকাতার মেয়র পদে ছিলেন আটবছর কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ঠ্যালায় রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে গিয়েছেন শোভন চট্ট্যোপাধ্যায়। আগামী রবিবার কলকাতায় পুরভোট। কিন্তু সেই পুরভোটে কোনও দলের হয়ে রাস্তায় নেই প্রাক্তন মেয়র। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁরই ছেড়ে যাওয়া ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে রত্না চট্ট্যোপাধ্যায়কে। এতে শোভনের প্রতিক্রিয়া, ‘আমার ছায়াতেই ভোট হচ্ছে ১৩১ নম্বরে। যাঁকে ভোটে দাঁড় করিয়ে নাকি আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা হচ্ছে, তিনিও তো সেই আমারই নাম ব্যবহার করে ভোটে লড়ছেন!’

শোভন বাবু এও জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস। তিনি জানিয়েছেন, ‘আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যতদিন তৃণমূল করেছি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে শেষ কথা ছিলেন। যা যা নির্দেশ এসেছে, তা-ই করেছি। আমার ব্যক্তিগত জীবনের অনেক পদক্ষেপই আমি তাঁকে জানিয়ে করেছি। কিন্তু পরে আমার পিঠেই কেউ কেউ ছুরি মেরেছেন। কিন্তু কুকুরকে মেরে ঝুলিয়ে দিলেও তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। ১৩১ নম্বর ওয়ার্ডে এমন এক জনকে দাঁড় করানো হয়েছে, যাঁর জনভিত্তি বলে কিছু নেই। তিনি আমারই নাম ব্যবহার করে একের পর এক ভোটে লড়ছেন।’

যদিও শোভন চট্ট্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দিয়ে রত্না চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি প্রচারে বেরিয়ে ওর নাম উচ্চারণ পর্যন্ত করি না। উল্টে ভয় লাগে, কেউ যদি ধরে বলেন, এই তো তোমার স্বামীকে ভোট দিয়েছিলাম। কী করেছে? আবার ভোট চাইতে এসেছ?’ শোভনকে পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘রত্না টিকিট পেয়েছেন, গত চার বছরে তাঁর কাজের নিরিখে। কমবয়সিদের নিয়ে রত্না এলাকা চষে ফেলছেন। শোভন এসব কথা বলে নিজেই নিজেকে ছোট করছেন। মানুষই তাঁদের রায়ে বুঝিয়ে দিয়েছেন, শোভনের চেয়ে অনেক ভাল রত্না। কাউন্সিলর হওয়ার পরে এলাকায় মুখ দেখানো বন্ধ করে দিয়েছিলেন শোভন। ফলে যাঁকে কেউ তখনই চিনতেন না, তাঁর নামে এত বছর পরে আর ভোট হওয়ার প্রশ্নও ওঠে না।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা