আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিত্ত যেথা ভয়শূন্য মণিপুরে গিয়ে বলুন রাজ্যপাল : স্পিকার

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল প্রসঙ্গে ফের মুখ খুললেন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandapadhay)। তিনি বলেন,আমি ওনার সাথে একমত না। ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে সেখানে গিয়ে বলুন। চিত্ত যেথা ভয়শূন্য মণিপুরে গিয়ে বলুন। এই রাজ্যে এমন পরিস্থিতি হয়নি যে তিনি এ কথা বলতে পারেন। এই রাজ্যে এমন কোন পরিস্থিতি হয়নি যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে।

রাজ্যপাল(Govonor) কি উদ্দেশ্যে বলছে সেটা বলতে পারব না। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হয়েছে। রাজ্যপালের দু একটা আলটাক্কা মন্তব্যে বাংলার মানুষের কি এসে গেল। আমার মনে হয় ওনার আরো ভালো করে বাংলাটা পড়া উচিত। উনি রবীন্দ্রনাথকে কোট করছেন। কিন্তু রবীন্দ্রনাথের এই কথা তাৎপর্য কি সেটা কি উনি জানেন। ভালো করে বাংলাটা শিখতে হবে মন্তব্য বিধানসভার স্পিকারের।

কোর্টের নির্দেশে চার শিক্ষক গ্রেফতার প্রসঙ্গে, স্পিকার বলেন,আদালতের এই নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই। যিনি ঘুষ খাবেন এবং যিনি ঘুষ দিয়েছেন তারা সমান অপরাধী। এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।৩০-৩৫ হাজার কোন সংখ্যা আমি বলতে পারব না। বিকল্প ব্যবস্থা করতে হবে ।যারা বঞ্চিত হয়েছে তাদের কথা রাজ্য সরকার ভাববে এটাই আমি মনে করি।তবে একটা কথা কি জানেন চরাম চরাম অর্ডার পাস হচ্ছে। এই চাকরি পেল এই চাকরি গেল আবার চাকরি পেল।

যারা ২৫ বছর ধরে মামলা করার জন্য বসে আছেন তাদের কি হবে? তাদের কথা কি বিচারক ভাববেন না।বিমানবাবু আরো বলেন,রাজ্যপালের কাছে বিজেপির অভিযোগ এটা অত্যন্ত অশোভনীয় আচরণ। বিলের উপর তারা আলোচনা করেছেন। প্রয়োজনে দরকার হলে আদালতে যেতে পারে। রাজ্যপাল যদি তাদের কথা শুনে বিল আটকে দেয়, তাহলে ধরে নিতে হবে তিনি পক্ষপাত করছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ