এই মুহূর্তে

২১ জুলাইয়ের বাস চিহ্নিত করতে বিশেষ স্টিকার

নিজস্ব প্রতিনিধি : সামনেই ২১ জুলাইয়ের সমাবেশ। সেই সমাবেশ নিয়ে প্রস্তুত পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থকরা হাজির হবেন এই সমাবেশে। প্রতিবারের মতো এবারও আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সমাবেশকে সফল করতে তৎপর তৃণমূল কংগ্রেস। ২১ সমাবেশের প্রস্তুতি এখন তুঙ্গে। রাজ্যের সব জেলায় জেলায় সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রচার থেকে শুরু করে কলকাতায় আসার ব্যবস্থা সবটাই করা হচ্ছে।

প্রতিবারের মত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাসে করে বহু কর্মী সমর্থকরা আসবেন কলকাতায়। সমাবেশের জন্য নির্দিষ্ট করা বাস চিনতে যাতে সমস্যা না হয়, তারজন্য বিশেষ স্টিকারের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য তৃণমূলের পক্ষ থেকে একটি করে স্টিকার দেওয়া হচ্ছে। তাতে রয়েছে বাস ড্রাইভারের নাম, ফোন নম্বর ও বাসের নম্বর। এই স্টিকারগুলো বাসের মধ্য়ে লাগানো থাকবে।  বাসে করে কর্মীদের আসতে যাতে কোনও সমস্যা না হয়, তার দিকে কড়া নজরদারি রয়েছে।

ইতিমধ্য়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই বৈঠকে উপস্থিতি ছিলেন, তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এবং দলের যুব নেতৃত্ব। ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে পুলিশের আউটপোস্টে বৈঠক সারা হয়েছে।বিধানসভা নির্বাচনের আগেভাগেই সতর্ক হয়ে জনমানসে নতুন করে জায়গা করে নিতে আগ্রহী তৃণমূল। আর তার প্রস্তুতি শুরু হবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে।

পুলিশের সঙ্গে বৈঠকে ২১ জুলাই–এর সভায় মঞ্চসজ্জা কেমন হবে, নিরাপত্তাজনিত ব্যবস্থা কেমন থাকবে, যে সব বাস, গাড়ি করে সমর্থকরা আসবেন সেই সব গাড়ি কোথায় পার্ক করা হবে-সেই সব নিয়ে আলোচনা হয়েছে। একই ধরনের মঞ্চ তৈরি হবে এবারও। শহিদ দিবসের কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সহ বহু দূর থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা শহরে আসেন। এবারও তেমনটাই হবে বলে আশা করা হচ্ছে। তাঁদের রাখা হয় সাধারণত কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বিধাননগর, নিউটাউনে। সেখান থেকেই ধর্মতলায় আসেন সবাই। তারপর ডিম ভাত দিয়ে চলে মহাসমারোহে ভোজন পর্ব। ফলে তৃণমূল কর্মী থেকে সমর্থক সকলেই এখন জুলাই মাসের ২১ তারিখের অপেক্ষায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কমিশনের সাসপেন্ড হওয়া ৭ আধিকারিকের কেউ চাকরিচ্যুত নন, ঘোষণা মমতার

‘ওরা ৪২০ হলে, আমি ৪৪০ ভোল্ট’, কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘‌ছাব্বিশের পর ওই সরকারই থাকবে না কেন্দ্রে’‌, বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী

সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যাওয়া শাহিদ ইমাম

বেলদাকাণ্ডের পর্দাফাঁস! ভাইরাল হওয়ার নেশাতে ট্রেন থেকে নেমে গল্প ফেঁদেছিলেন যুবক

‘‌আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই’‌, নির্বাচন কমিশনকে অলআউট চ্যালেঞ্জ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ