গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

কলকাতার তাপমাত্রা এখন ৪২ ডিগ্রির কাছাকাছি। তীব্র গরমে পশুদের সুস্থ রাখতে জন্যে বিশেষ খাদ্য তালিকা তৈরি করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার তাপমাত্রা এখন ৪০ ডিগ্রির কাছাকাছি। তীব্র গরমে পশুদের সুস্থ রাখতে জন্যে বিশেষ খাদ্য তালিকা তৈরি করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ, পাশাপাশি কুলিং ব্যবস্থার উপরেও বাড়তি জোর দিচ্ছেন তাঁরা। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় পশুদের শরীর ঠান্ডা রাখা, জলশূন্যতা এবং সহজ পুষ্টি নিশ্চিত করাই এখন কর্তৃপক্ষের মূল লক্ষ্য। সেই মতো পশুদের দৈনন্দিন খাদ্য তালিকাতেও পরিবর্তন আনা হচ্ছে। হাইড্রেটিং পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে ঠিক কী কী ব্যবস্থা করা হচ্ছে পশুদের জন্যে?

চিড়িয়াখানা সূত্রের খবর, তৃণভোজী প্রাণীদের জন্যে জলসমৃদ্ধ ফলের পরিমাণ বাড়ানো হচ্ছে। হাতি, বানর এবং হরিণদের নিয়মিত খাবারের তালিকায় তরমুজ, শসা, এবং আনারসের মতো রসালো ফল যোগ করা হচ্ছে। যা তাদের শরীরে জল ধরে রাখবে এবং গরমে স্বস্তি দেবে তাদের। পাশাপাশি অনেক প্রাণীকেই দেওয়া হচ্ছে ORS মিশ্রিত জল এবং গ্লুকোজ। যার ফলে ডিহাইড্রেশন রোধ হবে তাদের। এছাড়া পশুদের শরীরে যাতে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে, সেই কারণে তাদের দেওয়া হচ্ছে ফলের রসও। যা গরমে প্রাণীদের শক্তি ধরে রাখতে সাহায্য করবে।

অন্যদিকে মাংসাশী তথা বাঘ-সিংহের মতো প্রাণীদের জন্যে তাজা ও সহজপাচ্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। অনেক সময় বরফে সংরক্ষণ করে রাখা মাংস ঠান্ডা অবস্থাতেই তাদেরকে পরিবেশন করা হচ্ছে। এছাড়া গরম থেকে তাদের স্বস্তি দিতে ‘আইস ট্রিট’ও চালু করা হয়েছে। আবার অনেক সময়ে ফল ও মাংস বরফের মধ্যে জমিয়ে আইস ব্লক বানিয়ে তাদের পরিবেশন করা হচ্ছে। যাতে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং শরীর ঠান্ডা থাকবে। এদিকে তৃণভোজী অন্যান্য প্রাণীদের জন্যে সবজি ও ফাইবার জাতীয় খাবারের পরিমাণ বাড়ানো হয়েছে। জিরাফদের খাবারের তালিকায় সবুজ ঘাস, পাতা, গাজর ও কুমড়োর পরিমাণ বাড়ানো হয়েছে। যা তাদের হজমে সাহায্য করবে। খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল, ছায়াযুক্ত বিশ্রামের জায়গা এবং কুলিং সিস্টেম চালু রাখা হয়েছে চিড়িয়াখানার বিভিন্ন অংশে। সব মিলিয়ে এই তাপমাত্রার বাড়বাড়ন্তে যাতে পশুদের স্বাস্থ্যগত কোনও জটিলতা না দেখা দেয়, সেদিকেই নজর দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থ-র ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ