মটরশুঁটি আটকে গিয়েছিল শ্বাসনালীতে, ১১ মাসের শিশুর জীবন বাঁচালেন কলকাতার চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি তেলেঙ্গানার এক স্কুলে টিফিন খেতে গিয়ে ক্লাসরুমেই শ্বাসনালিতে লুচি আটকে মারা যায় ষষ্ঠ শ্রেণির এক শিশু। কার্যত একই ঘটনার সাক্ষী থাকছিল  দক্ষিণ শহরতলি । ১১ মাসের এক শিশু বাড়িতে মটরশুঁটি খাচ্ছিল। আর সেইসময়  আচমকা শ্বাসনালিতে মটরশুঁটি ঢুকে যায়। শিশুটিকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় অবশেষে  ১১ মাসের অনিলাভের  প্রাণরক্ষা পায়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, এক্স-রে করার সময় ছিল না। ‘ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স’ কাজে লাগিয়ে চিকিৎসক মা-বাবাকে জিজ্ঞেস করেন, “দ্রুত বলুন কীভাবে ঘটল এমন ঘটনা।” শিশুটির মা-বাবা জানায়, বাড়িতে সে মটরশুঁটি খাচ্ছিল  । চিকিৎসক বুঝতে পারেন,মটরশুঁটি খেতে গিয়েই  আচমকা তা চলে গিয়েছে শ্বাসনালিতে। সঙ্গে সঙ্গে  রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে শিশুটির শ্বাসনালী থেকে মটরশুঁটি বের করা হয়।   আর তাতেই প্রাণ  বাঁচল অনিলাভের ।  চিকিৎসকরা জানিয়েছেন, মিনিট পনেরো দেরি  হলেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে যেত ।

চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক করে বলেছেন, খাবার খাওয়ার সময় শিশুদের সামনে মোবাইল বা টিভি চালিয়ে দেওয়া উচিত নয়। এতে শিশুরা খাবারের দিকে মন দিতে গিয়ে ভালো করে চিবোয় খায়না । ফলে, শ্বাসনালিতে খাবার আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। তাই, এই বয়সে শিশুদের খাবার খাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আর তা না অনিলাভের মত ভয়ঙ্কর ঘটনা ঘটবে । 

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক