তিলোত্তমায় করোনার সংক্রমণের হার নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

চিঠিতে রাজ্যকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, টেস্টিং, ট্র্যাকিং, কোভিড গাইডলাইন ও টিকাকরণ সঠিক ভাবে না হলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশেই হু হু করে কমছে করোনার গ্রাফ। তৃতীয় ঢেউ আর আছড়ে পড়বে না ভারতে। টিকাকরণের জেরে গোটা দেশেই করোনা প্রায় নিয়ন্ত্রণে। তাই কিছুটা চিন্তামুক্ত হলেও পশ্চিমবঙ্গের রাজধানী তথা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো সিটি কলকাতা নিয়ে চিন্তিত কেন্দ্র। রাজ্যে করোনার গ্রাফ বাড়ছে দৈনিক। সেই তুলনায় লাফিয়ে লাফিয়ে দৈনিক সংক্রমণ বাড়ছে কলকাতাতেও। তাই উদ্বিগ্ন কেন্দ্র। কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

চিঠিতে তিনি জানিয়েছেন, গত ৩০ দিনে পশ্চিমবঙ্গে নতুন সংক্রমণের সংখ্যা ২০ হাজার ৯৩৬। এক মাসের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। যা দেশের নতুন সংক্রমণের ৩.৪ শতাংশ ও মৃত্যুর ক্ষেত্রে ৪.৭ শতাংশ। চিঠিতে লেখা হয়েছে, কলকাতা জেলায় ২১ অক্টোবর পর্যন্ত গত সপ্তাহের তুলনায় ২৫ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। চিঠির তারিখে উল্লেখ, গত ২২ অক্টোবর এই চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। কলকাতায় টেস্টিংয়ের সাপ্তাহিক গ্রাফও নিম্নমুখী। চিঠিতে টেস্টিংয়ে আরও জোর দিতে বলা হয়েছে কেন্দ্রের তরফে।

চিঠিতে রাজ্যকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, টেস্টিং, ট্র্যাকিং, কোভিড গাইডলাইন ও টিকাকরণ সঠিক ভাবে না হলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি রাজেশ ভূষণ লিখেছেন, উৎসবের মরসুমের মধ্যে রাজ্যগুলিকে অতি অবশ্যই কোভিড আচরণ বিধি মেনে চলার ব্যাপারটি সুনিশ্চিত করতে হবে এবম সমস্ত যোগ্য ব্যক্তিকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ায় জোর দিতে হবে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের