বাইক ট্যাক্সির লাগাম ছাড়া ভাড়া, কড়া রাশ টানছে রাজ্য সরকার

সর্বনিম্ন ভাড়ার পাশাপাশি প্রতি কিলোমিটার পিছু ভাড়া ঠিক করে দেবে রাজ্য সরকার। আর তা নির্ধারণ করবে একটি বিশেষ কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর নেওয়া যাবে না ইচ্ছে মত ভাড়া। সময় ফেরে বাড়বে না ভাড়াও। নির্দিষ্ট ভাড়া (Fare) রাখতে হবে। আর তা নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। তৈরি করা হচ্ছে ভাড়ার তালিকা। বাইক ট্যাক্সির (Bike Taxi) ভাড়াতেও লাগাম টানছে সরকার। সাধারণ মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য।

জানা গিয়েছে, সর্বনিম্ন ভাড়ার পাশাপাশি প্রতি কিলোমিটার পিছু ভাড়া ঠিক করে দেবে রাজ্য সরকার (State Govt)। আর তা নির্ধারণ করবে একটি বিশেষ কমিটি। ইতিমধ্যেই সেই কমিটি গঠন হয়ে গিয়েছে। রয়েছে ৪ সদস্য। বাইক ট্যাক্সি চালানোর জন্য নম্বর প্লেট অবশ্যই হলুদ হতে হবে। দ্রুত এই নিয়ে ন্তুন গাইডলাইন প্রকাশ করবে রাজ্য সরকারের পরিবহণ দফতর। বাইক ট্যাক্সির জন্য সার্ভিস প্রোভাইডিরদের আবেদন করতে বলা হয়েছে।

কম সময়ে কম টাকায় দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম উপায় বাইক ট্যাক্সি। তবে এইসব বাইক ত্যাক্সির অধিকাংশই অবৈধ। কারণ তাতে থাকে না বাণিজ্যিক নম্বর প্লেট। মানে হলুদ নম্বর প্লেট থাকে না। মহানগর ও শহরতলিতে চলে প্রায় ১০ হাজার বাইক ট্যাক্সি। এর মধ্যে বেশিরভাগই বেআইনি। র‍্যাপিডো, উবের, ওলা সহ এই ধরণের বাইক ট্যাক্সিতে নেই সরকারি নিয়ন্ত্রণ। তা আইনি করতেই এই উদ্যোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক ট্যাক্সি চালাতে হলে অবশ্যই রাখতে হবে হলুদ নম্বর প্লেট, ২ টি হেলমেট, প্যানিক বটন। উল্লেখ্য, এই ধরণের পরিষেবা দেয় বাইকের কোনও বাণিজ্যিক রেজিস্ট্রেশন নেই। আবার অনেকেই বেনামে এইসব সাইটে অ্যাকাউন্ট খুলে বাইক চালায়। অনেকেই দেখাতে পারেন না লাইসেন্স। সব কিছু আইন মাফিক করতেই এই উদ্যোগ রাজ্য সরকারের। নবান্নের সিলমোহর পড়বে নিয়ম মানলেই। তবেই করা যাবে ব্যবসা। যাত্রী সুরক্ষা ও সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ