নিউটাউনে পাতালপথে ছুটবে গাড়ি, শেষের পথে কাজ

টানেল নির্মাণের জন্য দেড় থেকে দু-বছর সময় ধার্য করা হলেও নির্ধারিত সময়ের আগেই সেটির নির্মাণকাজ সম্পন্ন হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুড়ঙ্গ দিয়ে এবার গাড়ি ছুটবে নিউটাউনে। নিউটাউনে (New Town) বিশ্ব বাংলা গেটের (Biswa Bangla Gate) কাছে যানজট কমাতে সাবওয়ে তৈরির কাজ শেষের মুখে। মাস ছয়েক আগে এই সাবওয়ে (Sub Way) তৈরির কাজ শুরু হয়েছিল হিডকোর উদ্যোগে টানেল নির্মাণের জন্য দেড় থেকে দু-বছর সময় ধার্য করা হলেও নির্ধারিত সময়ের আগেই সেটির নির্মাণকাজ সম্পন্ন হতে চলেছে।

বিশ্ববাংলা গেটের কাছে এই সাবওয়ের কাজ চলছে জোরকদমে। এখনও পর্যন্ত যাবতীয় ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। চলছে রঙ দিয়ে সাজিয়ে তোলার কাজ। কেবলমাত্র টানেলের ভিতরে ডিভাইডারে রেলিং ও আলো লাগানোর কাজ বাকি রয়েছে। হিডকোর এমডি দেবাশিস সেন জানান, কাজ প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্বোধন করার। নিউ টাউনে বাস রাস্তার নিচে টানেল তৈরি হল যেটা দিয়ে দু-চাকা, চারচাকা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

এই সাবওয়ে চালুর পর বাঁচবে সময়। কলকাতা বিমানবন্দরগামীর দিকে যাওয়া চার চাকা গাড়িগুলি সময় বাঁচিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। পাশাপাশি কলকাতা বা সল্টলেকের দিক থেকে এনকেডিএ ভবন, টাটা মেডিক্যাল, গীতাঞ্জলি পার্ক, ইউনিটেক, ফিনান্সিয়াল হাব, সেন্ট জেভিয়ার্স, উইপ্রো, ইনফোসিস, আলিয়া বিশ্ববিদ্যালয়সাপুরজি আবাসন যেতে গেলে ছোট গাড়িকে নারকেল বাগান মোড়ে ট্রাফিক সিগনালে দাঁড়াতে হবে না।  এই সুড়ঙ্গের ভিতরে সাধারণ মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাথ থাকবে বলে হিডকোর তরফে জানানো হয়েছে ৷ মাটির ৪.২ মিটার গভীরে এই সুড়ঙ্গ পথ তৈরি হচ্ছে।

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার