অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের, আপাতত স্থিতিশীল রয়েছেন মন্ত্রী

চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্ব ‘মেডিক্যাল টিম’ সুব্রতের চিকিৎসার দায়িত্বে রয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার ২৪ অক্টোবর শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে ভর্তি করানো হয় পঞ্চায়েত মন্ত্রীকে। তখনই আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। আচমকাই সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষ পঞ্চায়েত মন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করেন। মেডিক্যাল বোর্ড গড়ে শুরু হয় চিকিৎসা। কার্ডিওলজিষ্ট বিভাগে চিকিৎসা শুরু হয় বর্ষীয়ান নেতার। তখনই জানা যায় হাইপার টেনশন ও সিপিওডির জন্য শারীরিক অবস্থার অবনতি হচ্ছে পঞ্চায়েত মন্ত্রীর। তারপরেই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে রেখেই চিকিৎসা শুরু হয়।

সূত্রের খবর, সোমবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতাল সুত্রের খবর, তাঁর দেহে দু’টি ‘স্টেন্ট’ও বসানো হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। গত রবিবার অসুস্থ হয়ে যাওয়ায় দ্রুত চিকিৎসা শুরু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’ বা বাইপ্যাপ সাপোর্টে ছিলেন রাজ্যের মন্ত্রী। দেওয়া হয় অক্সিজেনও। পরে তাঁর বুকেও সংক্রমণ ধরা পড়ে। সেই চিকিৎসাতে সুস্থ হতেই সোমবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্ব ‘মেডিক্যাল টিম’ সুব্রতের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, সোমবার অ্যাঞ্জিওগ্রাফির পরে চিকিৎসক মণ্ডলের উপস্থিতিতে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি।

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং