বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে প্রতিবাদের জেরে এবার গ্রেফতার হলেন এক কংগ্রেস নেতা। অভিযোগ, ভবানীপুরে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে টালিগঞ্জের বাড়ি থেকেই তাঁকে আটক করে ভবানীপুর থানার পুলিশ। কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

সম্প্রতি বাংলায় এসে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত। দুর্গাপুজোর সময় বাঙালিদের আমিষ খাওয়ার অভ্যাস নিয়ে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ওই সময়ে আমিষ খাবার খাওয়াকে তিনি পছন্দ করেন না বলেও জানান। এমনকি আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বা ‘ভণ্ড’ বলেও মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর সেই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিজেপির একাধিক নেতাও স্পষ্ট করে দেন, ওই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এরপর ভবানীপুরে বাগেশ্বর বাবার ছবি নিয়ে পথে নামেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, প্রতিবাদের সময় তাঁর ছবি পোড়ানো হয়। সেই ঘটনা নিয়েই বৃহস্পতিবার বিধানসভা থেকে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই টালিগঞ্জের বাড়ি থেকে অতনু দাসকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের দাবি, বাগেশ্বর বাবার মন্তব্যে বাঙালিদের অপমান করা হলেও নির্বাচিত জনপ্রতিনিধিদের তরফে যথেষ্ট প্রতিবাদ করা হয়নি। তাঁর বক্তব্য, কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করতেই তাঁদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের মতো পদক্ষেপ করা হয়েছে। প্রদীপ প্রসাদ আরও দাবি করেন, পূর্বেও বিভিন্ন রাজনৈতিক নেতার কুশপুতুল পোড়ানো হলেও সেই ঘটনায় মামলা হয়নি। তাঁর কথায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অটলবিহারী বাজপেয়ী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও বিভিন্ন সময়ে পোড়ানো হয়েছে। কিন্তু এবার একজন ধর্মীয় ব্যক্তিত্বের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতার করা হল। এই পদক্ষেপকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী