চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাত পোহালেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বাতিলদের ট্রাইব্যুনালে আবেদন নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার প্রকাশ পেয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। যা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। কত নাম বাদ এবং কত নাম বৈধ ভোটার তালিকায় যুক্ত হল তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি নির্বাচন কমিশনের কাছ থেকে বলে অভিযোগ। এই আবহে আগামীকাল শুক্রবার বাংলায় এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাবে। কিন্তু ট্রাইব্যুনাল কবে গঠন হবে? যাঁদের নাম এখনও সাপ্লিমেন্টারি তালিকায় বাদ রয়েছে তাঁরা কবে আবেদন করতে পারবেন?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে তালিকা প্রকাশের ঘোষিত সময়সীমার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যে অর্ধেকের বেশি বুথে বিচারাধীনদের কোনও তালিকাই প্রকাশ করা হয়নি। ফলে বিস্তর বিভ্রান্তির মধ্যে পড়েছেন ভোটাররা। তার উপর শুক্রবার নাকি আরও একটি তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ৮৪ হাজার বুথ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বুথগুলিতে থাকা বিচারাধীন ভোটারদের নথি নিষ্পত্তির কাজ করছেন বিচারকরা। সোমবার পর্যন্ত প্রায় ২৯ লক্ষ ভোটারের নথি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। প্রথম অতিরিক্ত তালিকায় ওই সংখ্যক ভোটারের নাম প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনের। সূত্রের খবর, ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারকদের নাম ঠিক হলেও ট্রাইব্যুনাল গঠন কবে হবে এখনও জানানো হয়নি।

অন্যদিকে ৪৫ হাজারের বেশি বুথে কোনও তালিকাই প্রকাশ হয়নি। অথচ বুথগুলির বেশিরভাগ নথি বিচারকরা নিষ্পত্তির কাজ শেষ করে ফেলেছেন বলেই সূত্রের খবর। আর বাদ যাওয়া ভোটাররা কেমন করে অনলাইনে আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা চলছে। তবে অনলাইন শুরু হওয়ার আগে কোনও ভোটার চাইলে আবেদন করতে পারবেন ডিইও অফিসে। এবার অনলাইনে আবেদনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হতে পারে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনও পর্যন্ত নাকি ৩২ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি হয়ে গিয়েছে। আর বাদের খাতায় রয়েছে প্রায় ১৩ লক্ষ এই খবরও মিলছে।

এছাড়া চিঠি লিখে আবেদন করা যাবে। সাদা কাগজে চিঠি লিখতে হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কিন্তু সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল ডাকবে কিনা অথবা কোনও আইনজীবী মারফত এই কাজ করা যাবে কিনা সেগুলি এখনও স্পষ্ট নয়। ভোটারদের পক্ষ থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করার জেরে কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অফিসাররা বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এই অবস্থায় আবার বুধবার থেকে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সিইও অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষেধ হয়ে গিয়েছে। শুক্রবারের তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠন হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ