‘দুয়ারে রেশন’ নিয়ে ধাক্কা ডিলারদের, মামলা পিছিয়ে গেল ৪ মাস

এদিন মামলার শুনানি শুরুর পরই বিচারপতিরা তা স্থগিত করে দেন। জানানো হয়, পরবর্তী শুনানি ১৬ আগস্ট। অর্থাৎ প্রায় চার মাস পিছিয়ে গেল মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ আদালতের(Supreme Court) পদক্ষেপে ধাক্কা খেলেন বাংলার(Bengal) রেশন ডিলারদের(Ration Dealers) একাংশ। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা ‘দুয়ারে রেশন’(Duyare Ration) প্রকল্পের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের রেশন ডিলারদের একাংশ। কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালত এই মামলার শুনানি ৪ মাস পিছিয়ে দিয়েছে। এদিন মামলার শুনানি শুরুর পরই বিচারপতিরা তা স্থগিত করে দেন। জানানো হয়, পরবর্তী শুনানি ১৬ আগস্ট। অর্থাৎ প্রায় চার মাস পিছিয়ে গেল দুয়ারে রেশন মামলার শুনানি। এতে হতাশ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন(AIFPSDA)। একইসঙ্গে খুশি রাজ্যের রেশন গ্রহীতারা।

আরও পড়ুন অমর্ত্যের বাড়ির চত্বরে শান্তি বজায় রাখার নির্দেশ দিল আদালত

বাংলার মুখ্যমন্ত্রী ‘দুয়ারে রেশন’ প্রকল্পটি চালু করেন কোভিডকালে যাতে আমজনতাকে বাড়িতে বসেই তাঁর রেশনের সামগ্রী পেয়ে যান তার জন্য। কিন্তু প্রথম থেকেই এই প্রকল্পের বিরোধিতা শুরু করেন রাজ্যেরই রেশন ডিলারদের একাংশ। তাঁরা এই প্রকল্পের স্থগিতাদেশ চেয়ে বার বার আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ দিয়েছে। প্রকল্প আটকাতে না পেরে এবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ মামলা দায়ের করা হয়েছে প্রকল্পের বৈধতার প্রশ্ন জুড়ে দিয়ে। সেই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রত্যন্ত এলাকায় রেশন পরিষেবা আরও মসৃণ করতে চালু করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ বলেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার আসে সুপ্রিম কোর্টে। সেই মামলারই এদিন শুনানি ছিল যা এবার ৪ মাস পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত। যদিও সূত্রের খবর, এই মামলার শুনানি এগিয়ে আনার জন্য অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন আবেদন জানাবে শীর্ষ আদালতে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব