শহরের থানায় থানায় চর পাঠিয়ে Surprise Visit লালবাজারের, দেখা হচ্ছে কাজের হালচাল

থানায় থানায় চর পাঠিয়ে পুলিশকর্তারা দেখে নিতে চাইছেন, প্রতিটি থানায় কী ভাবে কাজ হচ্ছে, কোনও গড়িমসি করা হচ্ছে কি না? এ সমস্ত বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: থানায় গিয়ে দুর্ব্যহারের শিকার হতে হয় অনেককেই। General Diary বা GD কিংবা FIR করতে গেলে গড়িমসি করা হয়। বাধ্য হয়ে কেউ কেউ থানায় না গিয়ে, সরাসরি Police Commissioner অথবা Joint CP(Crime)-কে মেল করেন। নয়তো, ১০০ ডায়ালে ফোন করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। সম্প্রতি এই ধরনের অভিযোগ করার প্রবণতাও অনেকটা বেড়ে গিয়েছে বলে লালবাজার(Lalbazaar) সূত্রের খবর। মাস তিনেক আগে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎককে খুন–ধর্ষণের ঘটনায় টালা থানার FIR নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে(Kolkata Police)। এই অবস্থায় শহর কলকাতার থানায় থানায় বিশেষ ‘চর’ বা সোর্স পাঠিয়ে Surprise Visit দেওয়াতে শুরু করেছে লালবাজার। পুলিশকর্তারা দেখে নিতে চাইছেন, প্রতিটি থানায় কী ভাবে কাজ হচ্ছে, জিডি বা এফআইআর নিতে কোনও গড়িমসি করা হচ্ছে কি না? এ সমস্ত বিষয়।

আরও পড়ুন, ঠাকুর দেখে, চিলি চিকেন তন্দুরি রুটি খেয়ে বাড়ি ফিরে গলায় দড়ি, এদিকে ১৭ তারিখ বিয়ে

কিন্তু হঠাৎ এই Surprise Visit কেন? লালবাজারের কর্তাদের যুক্তি, বার বার গাফিলতির অভিযোগ ওঠায় থানায় বিশেষ ‘চর’ বা সোর্স পাঠিয়ে Surprise Visit দেওয়াতে বাধ্য হয়েছেন তাঁরা। যদিও থানার আধিকারিকদের যুক্তি, কোনও অভিযোগ এলে তা যাচাই করতে সময় লাগে। প্রাথমিক খোঁজখবর করা থেকে শুরু করে বেশ কিছু পদ্ধতি রয়েছে। ফলে কিছুটা দেরি হলেও তদন্ত থেমে থাকে না। তবে, অভিযোগকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, সেই অভিযোগ ঠিক নয়। তা কীরকম ভাবে সেই Surprise Visit চলছে? সূত্রের খবর, লালবাজারের সোর্সরা ভুক্তভোগীর ভেক ধরে যে কোনও সময়েই হাজির হয়ে যাচ্ছেন থানাগুলিতে। কোন থানা, কী ভাবে সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করছে ––– তার রিপোর্টও পৌঁছে যাচ্ছে লালবাজারের কর্তাদের টেবিলে। যদি দেখা যায় অভিযোগকারীকে গুরুত্ব না দিয়ে থানা থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট থানার অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পিছু পা হচ্ছে না লালবাজার।

আরও পড়ুন, আসছে App, জানিয়ে দেবে মুহুর্তেই কোন Blood Bank-এ আছে কত রক্ত

ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি থানার বিরুদ্ধে ভালো রিপোর্ট পায়নি লালবাজার। কয়েকজন ওসি এবং পুলিশ অফিসারকে এ জন্য ডেকে সতর্ক করা হয়েছে বলেও খবর। তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এক পুলিশ কর্তার কথায়, ‘ট্রেনিং–এর সময়ে বিভিন্ন থানায় পাঠিয়ে এ ভাবেই বাস্তব পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিতে হয় আইপিএসদের। তখনও দেখা যায়, কোনও অফিসার ভালো কাজ করছেন তো আবার কেউ অভিযোগকারীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। কার্যত লালবাজার থেকে বাহিনীর সর্বস্তরে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে, কলকাতা পুলিশ নাগরিকদের সুবিধা অসুবিধা এবং আইন–শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্যই কাজ করে। তাই আমজনতার সঙ্গে দূরত্ব একদমই কাম্য নয়। পুলিশের প্রতি ভয় থাকুক, কিন্তু তা যেন থানায় এসে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায়। যিনি বা যেই আসুন, তাঁর অভিযোগ শুনতে হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড