মমতার বাংলাতেই আস্থা শ্যাম মেটালিক্সের, বিনিয়োগ ৬ হাজার কোটির

বাংলার বুকে ২টি কারখানার জন্য ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে শ্যাম মেটালিক্স। কাজ পাবেন প্রায় ৫ হাজার মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলাতেই আস্থা রাখলেন শিল্পপতিরা। কারখানা সম্প্রসারণ এবং নতুন সংস্থা অধিগ্রহণ করে আগামী দিনে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা করেছে কলকাতার ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংস্থা শ্যাম মেটালিক্স(Syam Metalics) অ্যান্ড এনার্জি বা এসএমইএল নামের বেসরকারি সংস্থাটি। সেই কারণে তাঁরা ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছে। তার মধ্যে ৬ হাজার কোটি টাকা তাঁরা বিনিয়োগ করতে চলেছে বাংলার(Bengal) বুকে। সেক্ষেত্রে এই বিনিয়োগের হাত ধরে বাংলায় খুব কম করেও ৩ হাজার মানুষের কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। বিরোধিরা থেকে থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শিল্প বিরোধী’ বলে আক্রমণ করে। কিন্তু শ্যাম মেটালিক্সের পদক্ষেপই বলে দিচ্ছে বিরোধিদের এই কুৎসায় বিন্দুমাত্র কর্ণপাত করতে চান না তাঁরা। বনধ বাংলাই এখন তাঁদের বেশি পছন্দ।

আরও পড়ুন ‘দুয়ারে ব্যাঙ্ক’, ৩০০০ পদে লোক নিচ্ছে মমতার সরকার

দেশের মধ্যে ভারী ইস্পাত শিল্পের অন্যতম কেন্দ্রের অন্যতম ঠিকানাই হল বাংলা। এখানে বড় সংস্থার পাশাপাশি বহু ছোট-মাঝারি সংস্থাও ইস্পাত এবং ইস্পাতজাত নানা পণ্য উৎপাদন করে। তাঁদের মধ্যেই অন্যতম হল শ্যাম মেটালিক্স। নিজেদের ব্যবসা বাড়াবার জন্য তাঁরা দুটি পথে হাঁটা দিয়েছে। এক, দুর্বল বা ধুঁকতে থাকা সংস্থা কিনে নেওয়া এবং চালু কারখানার সম্প্রসারণ। সেই লক্ষ্যেই তাঁরা বাংলার বুকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে(Kharagpur) থাকা রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ়-কে অধিগ্রহণ করেছে। আগামী ১ বছরের মধ্যেই সেই কারখানা থেকে পূর্ণ দমে উৎপাদন শুরু হয়ে যাবে। তার জেরে খুব কম করেও সেখানে ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হতে চলেছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়াতে(Jamuria) থাকা তাঁদের কারখানাটিকে আরও বাড়াবার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তার ফলে আগামী ২-৩ বছরের মধ্যেই সেখানেও আরও বাড়তি ২ হাজার মানুষের কর্মসংস্থানের দরজা খুলে যাবে।

আরও পড়ুন আবাস যোজনা থেকে শিক্ষা, পাট্টা প্রদানে সতর্ক নবান্ন

সব ধরনের পণ্য মিলিয়ে এখন শ্যাম মেটালিক্সের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮৮ লক্ষ টন। কিন্তু সংস্থার পরিচালন কর্তৃপক্ষ আগামী ৫ বছরে ধাপে ধাপে ১.৪৫ কোটি টন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। গত অর্থবর্ষে তাঁদের মোট ব্যবসার পরিমাণ ছিল প্রায় ১০,৩০০ কোটি টাকা। আগামী তিন বছরে তাঁরা সেই ব্যবসাকেই ২৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে চান। এখন সংস্থার মোট আয়ের প্রায় ৬৩ শতাংশই আসে ইস্পাতের ব্যবসা থেকে। এ বার অ্যালুমিনিয়াম ব্যবসার বহর বৃদ্ধিতেও নজর দিচ্ছেন তাঁরা। তবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য তাঁদের প্রথম পছন্দ বাংলার মাটিই। যদিও ওড়িশাতেও তাঁদের কারখানা রয়েছে। কিন্তু বাংলার মাটিতেই তাঁরা এবার ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন ২টি কারখানার জন্য যা কার্যত ৫ হাজার মানুষের কর্মসংস্থানের দরজা খুলে দেবে আগামী দিনে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে