নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ‘বড় সাহারা’ তাপস মণ্ডল

আইনজীবীরা মনে করছেন, নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) ভরসার জায়গা তাপস মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ঘনিষ্ট তাপস মণ্ডলকে (Tapas Mondal) একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও তাঁকে গ্রেফতার করছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। আর এই বিষয়টি নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। আইনজীবীরা মনে করছেন, নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) ভরসার জায়গা তাপস মণ্ডল। তাই তাঁকে বার বার জেরা করলেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না।

ইতিমধ্যে রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারীরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তথ্য প্রমাণ জোগাড় করতে নেমে একেবারে ল্যাজেগোবরে অবস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই আবহে তাপস মণ্ডলকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ উঠছে, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, নিজের পিঠ বাঁচাতে তাপস মণ্ডল মিথ্যে অভিযোগ করছেন ইডির কাছে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রামাণ্য নথি না উদ্ধার করতে পারলেও যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আরও একবার তাপস মণ্ডলকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই তলবের প্রেক্ষিতে সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তাপস। বর্তমানে তাঁকে জেরা করছেন গোয়েন্দারা। তবে এদিন তাঁকে গ্রেফতার করা হবে কি হবে না, সে বিষয়ে ইডির তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ৩টি বিএড কলেজ রয়েছে। ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ নামেও তাপসের এক সংস্থাও রয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত