দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রমশ নামছে পারদ, কালতেই কি কলকাতায় কনকনে ঠাণ্ডা?

নিজস্ব প্রতিনিধি:  ডিসেম্বর মাস মানেই শীতকাল। কিন্তু এই বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ চললেন এখনও দেখা নেই কনকনে ঠাণ্ডার। তবে গত মঙ্গলবার থেকে অনেকটাই নামেছে তাপমাত্রার পারদ। এবার আবহাওয়াবিদদের পূর্বাভাস, পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হবে। তবে কি এই বছরে অধরা থাকবে ঠাণ্ডার অনুভূতি? শহরবাসীর এই প্রশ্নে অনেকটাই এক বড়সড় পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কাল বৃহস্পতিবার থেকে শীত পড়ার ব্যাপারটা বেশি করে অনুভূত হবে। ওইদিন থেকে তাপমাত্রা আরও বেশি নামবে। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করার জন্য তাপমাত্রা কমেছে। শনিবার নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হবে। ওই ঝঞ্ঝাটি সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় ঢুকবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হলে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়। আবার ঝঞ্ঝা সরে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া এসে তাপমাত্রা আরও কমায়। ঝঞ্ঝার প্রভাব এরাজ্যে কতটা পড়বে সেব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এখনও কিছু জানায়নি।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ তথা বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪-এর ঘরে। তবে আজ রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে। আর বৃহস্পতিবার বিকেল থেকে অনুভূত হবে কনকন ঠাণ্ডা, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ