আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমবে, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি : চলতি সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। তবে আগামী সপ্তাহ থেকে ফের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমবে। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। শনিবারও তা বজায় থাকবে। এরফলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক শীতের আমেজ বজায় থাকবে। বুধবার যেখানে কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে দাঁড়াল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আবহাওয়া দফতরের তরপে স্পষ্ট জানানো হয়েছে, সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।

তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা হলেও ফের বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পিং ও আলিপুরদুয়ারের মতো জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের তিন চার জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ