ডেঙ্গুর চোখরাঙানি, নবান্নে জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকদের তলব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমশ উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। জেলায় জেলায় প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের। সোমবার জোড়া বৈঠকে বসছে রাজ্য। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার জেলার জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে নবান্নে।  

সোমবার সকাল ১১টা নাগাদ এই চার জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পটগুলি নিয়ে কথা বলবেন নবান্নের শীর্ষ কর্তারা। বেলা ১২টা নাগাদ সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত জেলার জেলাশাসকদের। বিশেষ করে চার জেলায় ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বাড়ছে হটস্পট। ফলে তড়িঘড়ি বৈঠকের ডাক নবান্নের।

বর্ষার মরশুমে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গু। উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন। জেলায় জেলায় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। যাতে কলকাতায় রেফারের ঘটনা কমে। এমনকি তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া যায়। পথে নেমে কড়াহস্তে ডেঙ্গু দমনে কলকাতা পুরসভা। তবুও বাড়াতে হবে সচেতনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার আগে হাল ধরতে চাইছে রাজ্য সরকার।  

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশ গ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২